
দেশে গড়ে প্রতি মাসে ২৫ জন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতো। র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর থেকেই এই হত্যা ও গুমের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণ-অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় আজ শুক্রবার তিনি এসব কথা বলেন।
রেজা কিবরিয়া বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞার পর থেকে দেশে গুম ও হত্যা বন্ধ হয়েছে। প্রতি মাসে গড়ে ২৫ জন গুম ও হত্যার শিকার হতো। তারা ওই নিষেধাজ্ঞার কারণে রক্ষা পেয়েছে। এ জন্য আমি আমেরিকাকে ধন্যবাদ জানাই।’
গণঅধিকার পরিষদের আহ্বায়ক বলেন, মানবাধিকার সংস্থাগুলোর দোষ দিয়ে লাভ নেই। দেশে এত দিন যা ঘটেছে, তারা সেগুলোই সবার কাছে তুলে ধরেছে। দেশের সরকারই এর জন্য দায়ী।
অনুষ্ঠানে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, বিএনপি যদি লবিস্ট নিয়োগ দিয়ে থাকে, তারা তাদের দলের টাকা ব্যয় করেছে। কিন্তু সরকার জনগণের টাকা দিয়ে এসব কাজ করছে। র্যাব-পুলিশ নয়, আমেরিকা এই নিষেধাজ্ঞা দিয়েছে সরকারকে। আমেরিকা এই নিষেধাজ্ঞা দিয়েছে বলে বসে থাকলে হবে না। এসব গুম, হত্যার বিচার করতে হবে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।’
আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘যদি শান্তিরক্ষা মিশনেও নিষেধাজ্ঞা আসে, তাহলে দেশ আয় থেকে বঞ্চিত হবে। পশ্চিমা দেশে যদি আমাদের রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের পোশাক খাত মুখ থুবড়ে পড়বে। আমরা এসব বিষয় নিয়ে উদ্বিগ্ন।’
আলোচনাসভায় অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, রাষ্ট্রচিন্তার দিদারুল হক ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসছেন।
১ ঘণ্টা আগে
নাহিদ বলেন, সীমান্ত হত্যা বন্ধ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবার নাগরিক অধিকার রক্ষায় কাজ করতে হবে।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনায় বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে। সে সময় দেশের জনগণের একটি বড় অংশ বিপদগ্রস্ত থাকলেও বিরোধী দল হিসেবে বিএনপির আরও সাহসী ও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল বলে উল্লেখ করেন তিনি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘এখানে তো আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না। আমাদের সঙ্গে চলাফেরা করা, উঠবস করা লোকেরাই চাঁদাবাজি করে। তাদের পরিচয় আমরা সবাই জানি...
৫ ঘণ্টা আগে