গত তিন বছর ধরে ‘অস্কার’ বিতরণী মঞ্চে ছিলেন না কোনো সঞ্চালক। তবে ৯৪তম আসরে এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সামনে রেখে এসেছে নতুন ঘোষণা। অস্কার বিতরণ মঞ্চে এবার থাকছেন সঞ্চালক।
সঞ্চালক ফেরানোর ঘোষণাটি দিয়েছেন এবিসি এন্টারটেইনমেন্টের সভাপতি ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু অরিজিনাল ক্রেইগ এরউইচ। তবে কে থাকছেন সঞ্চালক হিসেবে, তা জানানো হয়নি।
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
গত বছরগুলোতে অস্কারের রেটিং অনেক কমে গেছে। ২০২১ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত আয়োজনে দর্শকসংখ্যা ছিল মাত্র ১০ দশমিক ৪ মিলিয়ন পর্যন্ত, যা তার আগের বছরের তুলনায় প্রায় ৫৬ শতাংশ কম। মূলত এ কারণে অনুষ্ঠানে আবার সঞ্চালক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রেইগ এরউইচ বলেন, ‘অস্কারে তিন বছর পর সঞ্চালক ফিরছেন। আমরা জানি, অস্কার নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে অন্যরকম উৎসাহ কাজ করে। তাঁদের আনন্দ বাড়িয়ে দিতে চাই। তবে কে সঞ্চালক হবেন তা আমরা এখনই জানাতে চাই না। শিগগিরই এটা জানানো হবে।’
২০১৮ সালে অস্কারে শেষ সঞ্চালক ছিলেন জিমি কিমেল। এদিকে আগামী আসরে সঞ্চালক হতে আগ্রহ দেখিয়েছেন ‘স্পাইডারম্যান’ খ্যাত তারকা টম হল্যান্ড।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়ন। আগামী ২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।

২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
১ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১১ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১১ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১১ ঘণ্টা আগে