গুঞ্জনটা গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল। ব্রাজিলিয়ান তরুণী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার! আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও সান স্পোর্টস বলছে, ব্রুনার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন নেইমার। দুজনের সাম্প্রতিক কর্মকাণ্ডও অবশ্য সানের এই খবরকে সমর্থন করে। সম্প্রতি একাধিক জায়গায় এই দুজনকে অন্তরঙ্গভাবে দেখা গেছে। মজার ব্যাপার হচ্ছে, নেইমারের পুরোনো প্রেমিকার নামও ছিল ব্রুনা (মার্কুয়েজিন)।
আগস্টে ইবিজায় নেইমার ছুটি কাটাতে গেলে সেখানে তাঁর সঙ্গে ব্রুনাকে দেখা গিয়েছিল। এরপর নেইমারের ব্রাজিলের বাড়িতে দুজন একসঙ্গে ক্রিসমাসও পালন করেন। এর মাঝে আনহেল দি মারিয়া, মার্কো ভেরাত্তি, লেয়ান্দ্রো পারেদেস ও লিওনেল মেসির স্ত্রীদের সঙ্গে ছবিও তুলেছেন ব্রুনা।
শুধু এটুকুই নয়, নঁতের বিপক্ষে পিএসজির ম্যাচে গ্যালারিতেই উপস্থিত থেকে সমর্থন দেন ব্রুনা। সান বলছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের উপস্থিতি তাঁদের প্রেমকেই উপস্থাপন করছে।
এর আগেও ব্রুনা নামের নারীর সঙ্গে প্রেম করেন নেইমার। ২০১৮ সালে এই দুজনের বিচ্ছেদ হওয়ার আগে ছয় বছর প্রেম করেন তাঁরা। বর্তমানে চোটে পড়ে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন নেইমার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৩ ঘণ্টা আগে