একের পর এক হুমকি আসছে। সেনাদের মহড়াও বাড়াচ্ছে ভীতি। রাশিয়া কি সত্যি সত্যিই ইউক্রেন আক্রমণ করবে? এ প্রশ্নের উত্তর যেটাই হোক, নিজেদের মনোভাব আগেই ঠিক করে রেখেছেন ইউক্রেনের বাসিন্দারা। সাম্প্রতিক এক জরিপ সে কথাই বলছে। বেসরকারি এই জরিপে জানা যায়, হামলা হলে হাতে অস্ত্র তুলে নিতে প্রস্তুত আছেন দেশটির তিন ভাগের দুই ভাগ মানুষ। সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
৮ বছরের লম্বা সময়ের যুদ্ধ দেখেছে ইউক্রেন। দেশটির পূর্বাঞ্চলের এ যুদ্ধে ১৪ হাজার মানুষ মারা যান। সম্প্রতি করা সাইবার হামলা আরেক যুদ্ধের ইঙ্গিতও হতে পারে। তবে পালিয়ে যাবেন না ইউক্রেনের বাসিন্দারা।
এদিকে ইউক্রেন সরকারের বিভিন্ন সরকারি সংস্থার ওয়েবসাইটে ম্যালওয়্যার পাওয়া গেছে বলে গত শনিবার জানিয়েছে মাইক্রোসফট। এর মধ্যে জরুরি সময়ে গোপনে কাজ করে এমন সংস্থার ওয়েবসাইটও রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫