বিচ্ছেদের ঘোষণা হওয়ার পরেও আমির খান ও কিরণ রাওকে একসঙ্গে দেখা গিয়েছে একাধিকবার। সেসব ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিচ্ছেদ যে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের উপর মাটি ফেলতে পারেনি তা স্পষ্ট। এবার সেই বন্ধুত্বের উপর ভরসা রেখেই একসঙ্গে কাজ করছেন সাবেকে এই জুটি। তাঁদের দাম্পত্যের ভাঙ্গন যে পেশাদার সম্পর্কের দেওয়ালে ফাটল ধরাতে একেবারেই পারেনি, এই ঘটনা থেকেই তা স্পষ্ট।
এক দশক পর নতুন ছবি পরিচালনার কাজে হাত দিয়েছেন কিরণ রাও। এবং সেই ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন আমির। ইতিমধ্যেই সেই ছবির কাজও নাকি শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহে পুণেতে শুটিং শুরু করেছেন কিরণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক আমির-ঘনিষ্ঠ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে আমির-কিরণের মধ্যে বন্ধুত্ব এখনও অটুট। তাই তো কিরণের নতুন প্রজেক্ট শুনে এতটাই ভালো লাগে আমিরের যে সেই ছবি প্রযোজনার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
এর আগেও একসঙ্গে কাজ করেছেন আমির-কিরণ। সাবেক স্ত্রীয়ের পরিচালনায় ‘ধোবি ঘাট’ ছবিতে অভিনয় করেছিলেন ‘মি. পারফেকশনিস্ট’।
গত বছরেই ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন আমির খান ও কিরণ রাও। আমির-কিরণ আলাদা হয়ে যাচ্ছেন একথা মেনে নিতে পারেননি অনেকেই। যদিও সে সময় তাঁরা যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে আলাদা হলেও কাজের জায়গায় তাঁরা একসঙ্গে এখনও থাকবেন। ছেলের সমস্ত দায়িত্বও একসাথেই পালন করবেন। তবে, তাতে সমালোচনার হাত থেকে বাঁচেননি কেউই।
বিচ্ছেদের ঘোষণা করায় তাঁদের এই ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে আমির ও কিরণ হাত ধরে বসেছিলেন। আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘আপনারা নিশ্চয়ই দুঃখ বোধ করেছেন, পছন্দ করছেন না এই খবর বা হতবাক হয়েছিলেন। আমরা শুধু বলতে চাই যে আমরা দুজনেই খুব খুশি এবং আমরা এখনও একটি পরিবার।’
এমনকী ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ের ফাঁকে লাদাখে একসঙ্গে নাচতেও দেখা গিয়েছে তাঁদের।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১০ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১০ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১০ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১ দিন আগে