
নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের মডেল হবে। একই সঙ্গে এ নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, কৃষিবিদ আব্দুল মান্নান ও কৃষিবিদ বদিউজ্জামান বাদশার স্মরণসভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।
কৃষিমন্ত্রী বলেন, ‘শনিবার নাসিক নির্বাচন। এটি হবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে নির্বাচনটি জাতীয় ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করবে। নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তা করছে।’ তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাকে ধ্বংস করার জন্য এখনো ষড়যন্ত্র চলছে। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
সাম্প্রতিক আলোচিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলে এদেশে নাকি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়। আমি বলব, এখানে কোনো হত্যা করা হয় না। কোনো বিরোধীদলীয় নেতাকে গ্রেপ্তার করা হয় না। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, রেললাইনসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এ দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। এমনভাবে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে যেন স্বাধীনতাবিরোধী শক্তি বা কোনো অপশক্তি ক্ষমতায় আসে। তাই সবাইকে সম্মিলিতভাবে এই অশুভশক্তি মোকাবিলা করতে হবে।’
প্রয়াত তিন কৃষিবিদের স্মরণে মন্ত্রী বলেন, তাঁরা সংগ্রাম আন্দোলনের সিঁড়ি পেরিয়ে জাতীয় নেতৃত্বে জায়গা করে নিয়েছেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর যারা এ দেশকে আরেকটি পাকিস্তান করার স্বপ্ন দেখত। তাদের বিরুদ্ধে চরম প্রতিকূল পরিবেশে রাজনীতি করেছিলেন এই তিনজন। যাঁরা দেশ গড়ার ভূমিকা রেখেছেন।
ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ‘তিন কৃষিবিদের প্রত্যেকের সঙ্গে আমার অত্যন্ত গভীর সম্পর্ক ছিল। তিনজনই অত্যন্ত পরিশ্রমী স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন। তাঁরা দুর্দিনে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন, সংগঠনকে শক্তিশালী করেছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে গেছেন, খুব কম সময়ের ব্যবধানে তাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন। আজ আমরা তাঁদের স্মরণসভায় মিলিত হয়েছি। জাতীয় রাজনীতিতেও তাঁরা ছিলেন সমান গুরুত্বপূর্ণ।’ শেখ হাসিনা কৃষি ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের মানদণ্ডে সারা বিশ্বে আজ মডেল। এর পেছনে একমাত্র কারণ কৃষিবিদ এবং কৃষি খাতে শেখ হাসিনার গুরুত্ব দেওয়া।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘দেশ হিসেবে আমরা রাজনীতির ক্রান্তিলগ্নে। দেশে-বিদেশে সরকারবিরোধী ষড়যন্ত্র হচ্ছে। আজ আমরা যাঁদের স্মরণসভা করছি তাঁরা এ রকম ক্রান্তিলগ্নে রাজনীতি করে গেছেন। তাঁদের জীবন থেকে শিক্ষা নিয়ে চলমান ক্রান্তিলগ্নে আমাদের শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজ করতে হবে।’

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার ছুটি শুরুর আগে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেষ কর্মদিবস। ছুটি উপলক্ষে আবাসিক হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। আগামী ২৫ অক্টোবর নিয়মিত কর্মদিবস শুরুর কথা থাকলেও উপাচার্য নিয়োগসংক্রান্ত সংকটের সমাধান না হলে শাটডাউন কর্মসূচি অব
২ মিনিট আগে
জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি নূরুল ইসলাম মনি বলেছেন, ‘শেখ হাসিনা বছরে ৩৫ কোটি টাকা খেয়েছেন। আমি শুনেছি, প্রতিদিন দুপুরে তাঁর খাবারের বিল হতো সাড়ে ১০ লাখ টাকা। সেখানে তারেক রহমান ১৫০ টাকায় দুপুরের খাবার খান। এর নাম তারেক রহমান।’
১১ মিনিট আগে
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অর্ধেকে নামাতে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সড়কের অবকাঠামো, যান চলাচলে শৃঙ্খলা, উপযুক্ত ও দক্ষ চালক এবং জনগণের সচেতনতা—সবকিছুই সড়ক নিরাপত্তার সঙ্গে জড়িত।
১৯ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
২৫ মিনিট আগে