সুনামগঞ্জের জগন্নাথপুরে এক শিক্ষক লোক ভাড়া করে আরেক শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার, আর উপজেলার সৈয়দপুর সামছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারিন্দ্র চন্দ্র সরকার। নামের বানান নিয়ে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি স্থানীয় বাজারে বারিন্দ্র সরকারের ছোট ভাইয়ের সঙ্গে মুকুল সরকারের তর্কাতর্কি হয়। এসবের জের গতকাল বুধবার সকালে স্থানীয় ভবেরবাজার থেকে রিকশাযোগে কর্মস্থল সৈয়দপুরে যাচ্ছিলেন বারিন্দ্র সরকার। পথে গতিরোধ করে মুকুল সরকার, সহকারী শিক্ষক মৃদুল সরকারসহ দুতিন জন ব্যক্তির উপস্থিতিতে অজ্ঞাতনামা এক যুবক বারিন্দ্র সরকারকে মারধর করে। স্থানীয়রা এগিয়ে এসে তাদের নিবৃত্ত করেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
সৈয়দপুর সামছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বারিন্দ্র চন্দ্র সরকার বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে মুকুল সরকার ভাড়াটিয়া লোকজন দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেছে। এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।’
অভিযোগে বিষয়ে জানতে চাইলে ইসহাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল চন্দ্র সরকার বলেন, ‘আমি হামলার বিষয়ে জানি না।’
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপঙ্কর সরকার বলেন, ‘শিক্ষকের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করছি।’
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ব্যাপারে পদক্ষেপ নেব।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে