
ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালালে তা সর্বশক্তি দিয়ে ন্যাটো ঠেকাতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ব্লিঙ্কেন বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনাদের উপস্থিতি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তার একটি কূটনৈতিক সমাধান এখনো সম্ভব। তবে এমনটি না হলে ন্যাটো সর্বশক্তি দিয়ে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে প্রস্তুত রয়েছে।
এদিকে কাজাখস্তানে রাশিয়ার সেনা পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে সেখানে রুশ সেনা মোতায়েন করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মনে করেন, এই আন্দোলন কাজাখস্তান সরকারই ঠেকাতে পারত।
এ বিষয়ে সাংবাদিকদের সতর্ক করে ব্লিঙ্কেন বলেন, ‘ইতিহাস ঘেঁটে দেখা যায়, যদি রাশিয়ানরা আপনার বাড়িতে থাকে তাহলে তাদের বের করা খুবই কঠিন। আমার কাছে মনে হচ্ছে কাজাখ সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে প্রতিবাদকারীদের অধিকারকে সম্মান করে এই প্রতিবাদ মোকাবিলা করার ক্ষমতা রয়েছে। সুতরাং এটি এখনো স্পষ্ট নয়, কেন তাদের বাইরের সহযোগিতা দরকার হলো। আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।’

সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার সময় এই অনুমোদনের খবর এল।
৯ মিনিট আগে
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত মোট অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। এদিকে, সৌদি আরবের দাবি করা মক্কায় হামলার বিষয়টি অস্বীকার করেছে হুতিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
৮ ঘণ্টা আগে
বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানসহ ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে না।
৮ ঘণ্টা আগে