রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় কাস্টমস কর্তৃপক্ষ মাহিন উদ্দিন নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, সোমবার বিকেল ৩টা ১১ মিনিটে সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৪০৪০ ফ্লাইটের ওই যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।
এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের উপ-কমিশনার মোহাম্মদ আব্দুস সাদেক জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ থেকে কুমিল্লা জেলার মাহিন উদ্দিন নামের এক যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে ওই যাত্রীকে গ্রিন চ্যানেলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তল্লাশি করা হয়। পরে যাত্রীর সঙ্গে থাকা কালো রঙের একটি হ্যান্ড ব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৭ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তিনি বলেন, জব্দকৃত এসব স্বর্ণের ওজন ৪ কেজি ২৯২ গ্রাম। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।
ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিসি আব্দুস সাদেক জানান, কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামে একজন পরিচিত প্রবাসী তাঁর কাছে এসব গোল্ডবার দেয়। শাহজালালে বিমানবন্দরে আসার পরে এয়ারপোর্টের বাইরে কেউ একজন ফোন করে এসব গোল্ডবারগুলো গ্রহণ করবে বলে তিনি জানান।
এ ঘটনায় জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস ও অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের করে তাঁকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে কাস্টম হাউসের এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে