
ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), হাতিরঝিল, বনানী, গুলশানসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকার মধ্যে যে কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি মানুষের ভিড় হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। থার্টি ফার্স্ট নাইটে আটটার পরে ছাত্র, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এই এলাকার চার পাশেই আমাদের নিরাপত্তাবেষ্টনী থাকবে। আর কেউ প্রবেশ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে প্রবেশ করতে পারবেন।
নগরবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কমিশনার বলেন, একই নির্দেশনা হাতিরঝিল, বনানী ও গুলশান এলাকার জন্য। রাত আটটার পর হাতিরঝিলে কেউ থাকতে পারবেন না। এমনকি কোনো বাইককেও প্রবেশ করতে দেওয়া হবে না। গুলশান এলাকার বাসিন্দা ছাড়া বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না।
শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিবছরের মতো এবারও উন্মুক্ত স্থানে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবেন না। হোটেলগুলোতে যাঁরা আমাদের কাছে আবেদন করেছেন, তাঁরা অনুষ্ঠান করতে পারবেন। তবে অনুষ্ঠানের আয়োজন হতে হবে আমাদের দেশীয় সংস্কৃতির। ডিজে আয়োজন করা যাবে না। এ ছাড়া ৩১ তারিখ সকাল থেকে ১ তারিখ পর্যন্ত সব বার বন্ধ থাকবে।’
শিশু-কিশোরদের প্রতি অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ‘আমাদের সন্তানরা মানতে চায় না কিন্তু অসুস্থ ও কর্মজীবী মানুষের কথা চিন্তা করে কোনো ধরনের আতশবাজি না ফোটানোর অনুরোধ করছি। এতে অনেকের মারাত্মক ক্ষতি হয়। এমনকি যাঁরা আতশবাজি ফোটান তাঁরাও অনেক সময় আহত হন।’
নববর্ষে কোনো ধরনের হুমকি নেই জানিয়ে কমিশনার বলেন, নতুন বছর ঘিরে কোনো ধরনের হুমকি নেই। তারপরও কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঢাকার সর্বত্র কাজ করবেন।
পাঁচতারা হোটেলের ডিজে পার্টির টিকিট ঘোষণা দিয়ে বিক্রির বিষয়ে ঢাকার পুলিশপ্রধান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বন্ধ করে দেওয়া হবে।’

চাঁদপুরের মতলব দক্ষিণে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতার বাড়িতে তালা ভেঙে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। ঘটনায় একজনের নাম উল্লেখ করে আরও ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শাহাদাৎ হোসেন হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার অপর ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২৬ মিনিট আগে
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে চেয়ারম্যান করা হয়েছে দীপন তালুকদারকে। নতুন পরিষদে বিভিন্ন সম্প্রদায়ের ১৪ জন সদস্য মনোনীত হয়েছেন। আগের পরিষদ বাতিল করে আদেশটি কার্যকর করা হয়েছে।
২৬ মিনিট আগে
গাজীপুর সাফারি পার্কে রাখা সম্রাট ও নিহারকলি নামে উদ্ধার করা দুই হাতি মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে বন বিভাগ। নির্যাতন না করা, টাকা তোলায় ব্যবহার না করা এবং জিম্মানামা-মুচলেকাসহ কয়েকটি শর্তে ১২ আগস্ট হাতি দুটি হস্তান্তর করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৩৯ মিনিট আগে