
পিয়ন, গাড়িচালক ও নিরাপত্তারক্ষীর শূন্য মাত্র ১৫টি পদের জন্য আবেদন করেছেন প্রায় ১১ হাজার প্রার্থী। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটেছে এমন ঘটনা। গত শনি ও রোববার ওই পদের জন্য পরীক্ষা হয়েছে। শুধু মধ্যপ্রদেশ থেকেই নয় এই পরীক্ষায় অংশ নিতে পার্শ্ববর্তী উত্তর প্রদেশ থেকেও অনেকে অংশ নিতে এসেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সম্প্রতি পিয়ন, গাড়িচালক ও নিরাপত্তারক্ষী পদে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। গত শনি ও রোববার সেই পদে আবেদন ও পরীক্ষা দিতেই ভিড় জমান প্রায় ১১ হাজার বেকার যুবক-যুবতী। পিয়ন পদে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাস চাওয়া হলেও স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, এমবিএ, ইঞ্জিনিয়ারিং পাস, এমনকি আইন পাস ও বিচারক পদে নিয়োগ হওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিরাও আবেদন করেছেন।
এ নিয়ে চাকরি প্রার্থী অজয় বাঘেল বলেন, ‘আমি বিজ্ঞানে স্নাতক পাস করেছি। কিন্তু আবেদন করেছি পিয়ন পদের জন্য। যাঁদের পিএইচডি রয়েছে, তাঁরাও এই লাইনে দাঁড়িয়েছেন বলে শুনেছি।’
আইন বিভাগ থেকে পাস করা জিতেন্দ্র মহুয়া জানান, ‘তিনি গাড়িচালকের পদে আবেদন করেছেন। কিছুদিনের মধ্যে তিনি বিচারক হওয়ার পরীক্ষায়ও অংশ নেবেন।’
জিতেন্দ্র বলেন, ‘টাকার এত অভাব যে বই কেনার টাকাও থাকে না। ভাবলাম, এখানে চাকরি পেয়ে গেলে যদি কিছুটা অর্থসংকট দূর করতে পারি।’
সম্প্রতি বেকার যুবকদের চাকরির খোঁজ করতে আসায় প্রশ্ন উঠেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সাম্প্রতিক বক্তৃতা ঘিরে। কয়েক দিন আগেই তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমরা প্রতিবছর এক লাখ যুবক-যুবতীকে চাকরি দেব। যে পদগুলো দীর্ঘ সময় ধরে ফাঁকা পড়ে রয়েছে, সেগুলো পূরণ করতে কোনো অবহেলা করা হবে না।’
সম্প্রতি মধ্যপ্রদেশে ফুটপাতে দোকান চালু নিয়ে একটি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ১৫ লাখ আবেদন জমা পড়ে। এর মধ্যে ৯৯ হাজার আবেদন গৃহীত হয়। আবেদনকারীদের ৯০ শতাংশই স্নাতক পাস ছিলেন।
ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) পক্ষ থেকে বলা হয়, গত বছর শুধু মধ্যপ্রদেশেই বেকারত্বের কারণে ৯৫ জন আত্মহত্যা করেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ সোমাবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। তিনিসহ এ নিয়ে এখন পর্যন্ত বিগত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী মেয়াদ শেষ করার আগেই পদত্যাগ করলেন।
১ ঘণ্টা আগে
ব্রিটেনে সাধারণ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে লেবার পার্টিকে ক্ষমতায় আনতে নেতৃত্ব দিয়েছেন কিয়ার স্টারমার। কিন্তু দুই বছর পার হওয়ার আগেই তাঁর পদত্যাগের বিষয়টি সামনে এসেছে। অভ্যন্তরীণ সূত্রগুলো নিশ্চিত করেছে...
৩ ঘণ্টা আগে
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নাটকীয় জয় পেয়েছেন কট্টর ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এস্প্রিজেলা। এই জয়ের মধ্য দিয়ে দেশটির দীর্ঘদিনের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত এবং সহিংসতা মোকাবিলায় সরকারের নীতিতে এক আমূল পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
৩ ঘণ্টা আগে
পূর্বাঞ্চলের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কোস্ত্যন্তিনিভকায় প্রবেশ করেছে রুশ বাহিনী। শহরটি এখন তারা অবরুদ্ধ করার চেষ্টা করছে বলে জানা গেছে। ইউক্রেনীয় সেনাদের বরাতে বিবিসি জানিয়েছে, পুরো শহরটি বর্তমানে কোনো পক্ষেরই একক নিয়ন্ত্রণে নেই এবং এটি কার্যত একটি ‘ধূসর অঞ্চলে’ পরিণত হয়েছে।
৪ ঘণ্টা আগে