গাড়িতে প্যাসেঞ্জার প্লে ফিচারে পরিবর্তন আনতে সম্মত হয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। গাড়ি চলাকালীন যাত্রীদের বিনোদনের জন্যই টাচস্ক্রিনে গেমিং ফিচার চালু করেছিল তারা। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের (এনএইচটিএসএ) এক তদন্তে ফিচারটি বিপজ্জনক বলে প্রতীয়মান হওয়ায় টেসলা সিদ্ধান্ত পরিবর্তন করলো। ফলে চলন্ত গাড়িতে আর গেম খেলা যাবে না।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ফিচার চালুর পর থেকেই ইলন মাস্কের টেসলা বেশ সমালোচিত হয়ে আসছিল। তবে এই ফিচারের সফটওয়্যার আরও উন্নত করা হচ্ছে। ফলে গাড়ি চলাকালীন ফিচার অকার্যকর থাকবে।
বিষয়টি নিয়ে নিজে থেকেই সরাসরি এনএইচটিএসএর সঙ্গে যোগাযোগ করে বলে জানা গেছে। অবশ্য টেসলা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
তদন্তে এনএইচটিএসএ জানিয়েছে, চলন্ত গাড়িতে ওই ফিচার ব্যবহার করলে, তা গাড়ি চালকের মনোযোগ বিঘ্নিত করতে পারে এবং এতে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।
এ বিষয়ে প্রথম এনএইচটিএসএর কাছে অভিযোগ করে টেসলা গাড়ির এক মালিক ভিন্স প্যাটন। টেসলার এই ফিচারকে ‘বেপরোয়া কার্যক্রম’ বলে উল্লেখ করে এনএইচটিএসএ। এরপরএ বিষয়ে তদন্ত শুরু করে সংস্থাটি।
চলতি মাসে এক প্রতিবেদনে এনএইচটিএসএ জানিয়েছে, ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ১৪২টি মৃত্যুই গাড়ি চালকদের মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে ঘটেছে।

প্রায় এক দশকের অপেক্ষা। অবশেষে আজ বুধবার বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ৭. ৮ ইঞ্চি অভ্যন্তরীণ ডিসপ্লে, ৫. ৫ ইঞ্চি বাইরের স্ক্রিন এবং উন্নত হিঞ্জসহ ডিভাইসটির সম্ভাব্য দাম ২ হাজার ১৯৯ ডলার পর্যন্ত হতে পারে।
১ ঘণ্টা আগে
হোয়াটসঅ্যাপ নিয়ে এল নতুন ফিচার। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটিতে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিকেও এই অ্যাপের কলে যুক্ত করা যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম ‘গেস্ট কল’।
১ দিন আগে
ঘুষ ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ জানাতে গত আগস্টে চালু হয়েছিল আলাদা দুটো অনলাইন প্ল্যাটফর্ম ঘুষ ডট সাইট এবং চাঁদাবিডি ডট কম। এবার টাকা নিয়ে প্রতিশ্রুত কাজ বা সেবা না দেওয়া দালাল, মধ্যস্থতাকারী ও এজেন্সির বিরুদ্ধে অভিযোগ জানাতে চালু হয়েছে নতুন প্ল্যাটফর্ম ‘দালাল’।
১ দিন আগে
মানুষ এখন পৃথিবী ছাড়িয়ে চাঁদ, চাঁদ ছাড়িয়ে মঙ্গল কিংবা অন্যান্য গ্রহেও উঁকি দেয়। কিন্তু অবাক করা তথ্য হলো, মহাকাশে মানুষের উপস্থিতির পথ সহজ করেছিল বেশ কিছু প্রাণী! পাঠ্যবই থেকে লাইকা নামের ছোট্ট রুশ কুকুরের কথা আমরা জানি। কিন্তু তথ্য বলছে, শুধু লাইকা নয়।
১ দিন আগে