যাদের নামের শুরুতে ‘মো.’ বা ‘মোহা.’ আছে, সেগুলো বদলে মেশিন রিডেবল পাসপোর্ট করার সময় শুধু ‘মোহাম্মদ’ লেখার নিয়ম চালু করেছিল ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। এখন আর সেই নিয়ম নেই। তবে পাসপোর্টে ‘মোহাম্মদ’ শব্দের বদলে ‘মো. ’ বা ‘মোহা. ’ করার আবেদন করলে তা সংশোধন করা হচ্ছিল না। ফলে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ।
এমন পরিস্থিতিতে যাঁরা দেশে থাকেন তাঁদের পাসপোর্টে এনআইডি অনুযায়ী তথ্যের গরমিল থাকলে এনআইডিতে দেওয়া নাম, পিতা-মাতার নাম ও বয়স অনুযায়ী তা সংশোধনের সিদ্ধান্ত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন বিভাগ সম্প্রতি এ বিষয়ে পরিপত্র জারি করেছে। পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গত সুরক্ষা সেবা বিভাগের গত ২৮ এপ্রিলের পরিপত্র অনুসরণ করতে বলা হয়েছে।
ওই পরিপত্রে বলা হয়েছে, পাসপোর্টে নিজের নাম, পিতা ও মাতার নাম এবং বয়স সংশোধনের জন্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জেএসসি-জেডিসি, এসএসসি, এইচএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের সনদপত্র বিবেচনা করতে হবে। যাঁদের এ ধরনের সনদপত্র নেই তাঁদের ক্ষেত্রে জন্মসনদ বিবেচনা করতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জন্মসনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে স্পেশাল ব্রাঞ্চ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাওয়া তথ্য যাচাই করা যেতে পারে। আবেদনে বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে।
পরিপত্রে বলা হয়, সরকারি চাকরিজীবীরা চাকরিতে প্রবেশের সময় তথ্য জমা দেন বলে এ ধরনের আবেদন বিবেচনার সুযোগ নেই। তবে সরকারি চাকরিতে প্রবেশের আগেই পাসপোর্ট করলে প্রমাণপত্র পরীক্ষা করে তথ্য সংশোধন করা যেতে পারে। তথ্য সংশোধনের জন্য বিদেশের দূতাবাসে আবেদন করা হলে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশে অবস্থান বা বসবাসের প্রমাণক, ছবি, নাম ও বয়স সংবলিত প্রমাণকের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তার সত্যায়িত কপি সংযোজন করতে হবে।
আবেদনকারীকে তথ্য পরিবর্তনের জন্য লিখিত আবেদন করতে হবে জানিয়ে ওই পরিপত্রে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো আইনি জটিলতা হলে আবেদনকারী দায়ী থাকবেন বলে হলফনামা দিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। ঢাকায় মার্কিন দূতাবাসের ভ্যারিফায়েড ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার দুপুরে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
৪৩ মিনিট আগে
আগামী হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে হজযাত্রীদের সার্বিক ব্যয় আরও কমাতে সৌদি সরকারের সঙ্গে কর ও আবাসন ব্যয় হ্রাসের বিষয়ে আলোচনা চলছে বলেও...
২ ঘণ্টা আগে
মামলার জট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি দীর্ঘদিন ধরে আইনি সহায়তা ও মধ্যস্থতা কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি।
৩ ঘণ্টা আগে
মানব পাচার ও প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভুয়া অনলাইন নিয়োগ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তরুণদের ফাঁদে ফেলছে চক্রগুলো; এ প্রেক্ষাপটে...
৪ ঘণ্টা আগে