এই প্রথমবারের মতো হজের নিরাপত্তা নারী সেনা মোতায়েন করেছিল সৌদি সরকার। গত এপ্রিল থেকে কয়েক ডজন নারী সেনা মুসলমানদের পবিত্র স্থান মক্কা এবং মদিনার নিরাপত্তার দায়িত্বপালন করে আসছিল। তবে হজে এবারই মক্কা এবং মদিনাতে নারী সেনাদের দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
মক্কার গ্র্যান্ড মসজিদের দায়িত্বে থাকা সৌদি নারী সেনা মোনা বলেন, আমার বাবা একজন সেনা সদস্য ছিলেন। তার মৃত্যুর পর আমি তাঁর দেখানো পথে হাঁটার সিদ্ধান্ত নেই। এই পবিত্রস্থানের নিরাপত্তার দায়িত্বে থাকা আমার জন্য সম্মানের।
বাবার মতোই নিজেকে সেনাবাহিনীর সদস্য বানাতে চেয়েছিলেন সৌদির নাগরিক মোনা। মোনা পরবর্তীতে সিদ্ধান্ত নেন যে পবিত্র মক্কাতে প্রথম যে সব নারীরা নিরাপত্তার দায়িত্বে থাকবে তার মধ্যে তিনি একজন হবে। এরপর তিনি সৌদি সেনাবাহিনীতে যোগদান করেন।
মোনা রয়টার্সের কাছে নিজের নাম জানালেও বংশীয় পদবি জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিকে আধুনিকায়ন এবং বৈদেশিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন। ভিশন ২০৩০ নামের পরিচিত সৌদি যুবরাজের সংস্কার পরিকল্পনার আওতায় নারীদের গাড়ি চালনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। অভিভাবকদের অনুমতি ছাড়া প্রাপ্ত বয়স্ক নারীদের ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু এই সংস্কার পরিকল্পনায় বাস্তবায়ন করতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ধরপাকড় চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। করোনাভাইরাস মহামারির কারণে দ্বিতীয়বারের মতো সীমিত হাজিদের অংশগ্রহণে হজ অনুষ্ঠিত হচ্ছে। এবার সৌদি আরবের থাকা বিভিন্ন দেশের ৬০ হাজার মানুষকে হজের অনুমতির দেওয়া হয়।

উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানবপাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
২১ মিনিট আগে
সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী আজ সোমবার বাব এল–মান্দেব প্রণালির গুরুত্বপূর্ণ কয়েকটি অবস্থান দখল করেছে। সামরিক ও সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। গত মাসে ইরান-সমর্থিত হুতিরা যেসব এলাকায় অগ্রসর হয়েছিল, সেসব এলাকা পুনর্দখল করে তাদের গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে সরিয়ে দিতে সরকারি বাহিনী লড়াই করছে
১ ঘণ্টা আগে
স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পার্লামেন্টে সংখ্যালঘু অবস্থানে থাকা তাঁর সরকারের প্রস্তাব করা আবাসন সহায়তা সংক্রান্ত পদক্ষেপ প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের হামলা ও ধ্বংসযজ্ঞে গাজা উপত্যকার প্রায় ৮২ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (পিসিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত গাজায় প্রায় ২ লাখ ১ হাজার ২৯০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে