বাংলাদেশকে আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ ফাইজারের কোভিড টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে মোট ১ কোটি ৮৫ লাখ ডোজ করোনার টিকা দিল দেশটি।
আজ রোববার ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
আরও কয়েক কোটি ডোজ আসার পথে উল্লেখ করে মার্কিন দূতাবাস জানায়, করোনা মোকাবিলার লড়াই শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে চলমান টিকাদান কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সব জেলায় টিকা সংরক্ষণ, পরিবহন ও নিরাপদে ফাইজারের টিকা দেওয়ার ক্ষেত্রে সহায়তা করা হবে বলেও জানানো হয় বার্তায়।
এর আগে গত ২৭ ও ২৩ নভেম্বর বাংলাদেশকে দু’দফায় ৩৫ লাখ ৯০ হাজার ডোজ ফাইজারের টিকা দেয় যুক্তরাষ্ট্র।
গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঞ্চালনায় করোনা বিষয়ক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

সকালে গিরিশ চন্দ্রের মরদেহ বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির গ্রহণ করেন। পরে বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
৪ মিনিট আগে
বিরোধী দলের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কক্সবাজার বিমানবন্দর বিষয়ে পৃথক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আধুনিকায়ন আন্তর্জাতিকমানের বিমানবন্দর হিসেবে চালুর জন্য কয়েক মাস সময় লাগবে।
৩৪ মিনিট আগে
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এমআইএসে সংরক্ষিত সমন্বিত তালিকা অনুসারে বর্তমানে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
৩৭ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যালের কার্যক্রম শুরু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
১ ঘণ্টা আগে