নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে তালা লাগিয়ে ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বিজয় দিবসে সর্বসাধারণের পুষ্পার্ঘ্য অর্পণের জন্য সেটি উম্মুক্ত করে দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় শহীদ মিনারটি বসুরহাট পৌর ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত।
গতকাল বুধবার সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনারের দুটি ফটকে মেয়র কাদের মির্জার দেওয়া একটি ফটকের তালা অপসারণ করা হয়। স্থানীয় প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার রাষ্ট্রীয় কর্মসূচীর স্বার্থে উম্মুক্ত করে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য প্রস্তুত করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারটি উম্মুক্ত করে দেওয়ার পর স্থানীয় জনমনে স্বস্তি ফিরে আসে।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি দপ্তর, অধিদপ্তর, উপজেলা পরিষদ, বসুরহাট পৌরসভা, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়।
এদিকে বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠান থেকে স্কাউট টীম, বসুরহাট এএইচসি সরকারি উচ্চ বিদ্যালয়, মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সরিয়ে নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে মেয়র কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে।
এসব অভিযোগের বিষয়ে বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার বক্তব্য নেওয়ার জন্য বার বার চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
এসব বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারের দুটি ফটকে মেয়র আবদুল কাদের মির্জা তালা লাগিয়ে দিয়ে ছিলেন। বার বার চেষ্টার পরও মেয়র তালাগুলোর চাবি দেননি। পরে প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় কর্মসূচীর স্বার্থে কেন্দ্রীয় শহীদ মিনার উম্মুক্ত করা হয়। রাতেই পুষ্পার্ঘ্য অর্পণের জন্য সাজিয়ে-গুছিয়ে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার। রাষ্ট্রীয় কর্মসূচী চলাকালিন ওই স্থান থেকে কে বা কারা স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রধান আসামি মোজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহর ছেলে।
১ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা কাল্টু ও লিটন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাংশ। ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষায় জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে ভাঙন শুরুর আগে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়...
২ ঘণ্টা আগে
গত রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৫২ মিনিটের দিকে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্র ও সাবেক বাণিজ্য মেলার মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা হঠাৎ সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।
২ ঘণ্টা আগে