দেশের কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলো ঈদের ছুটিতে খোলা থাকবে। ঈদুল আজহার বন্ধের সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম ঠিক রাখতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটির এই তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আজ রোববার সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোকে পৃথক চিঠিতে সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এনবিআরের চিঠিতে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনা ও বাণিজ্যবান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যে কাস্টম অফিসগুলো খোলা রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।
জানা গেছে, গত ৩০ জুন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ঈদের ছুটিতে কাস্টম হাউস ও শুল্কস্টেশন খোলার অনুরোধ করে এনবিআরকে চিঠি পাঠায়। বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে।
দেশের সমুদ্রপথে চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে সিংহভাগ আমদানি-রপ্তানি হয়। এরপর রয়েছে মোংলা কাস্টম হাউস। এছাড়া স্থল বন্দরের মধ্যে যশোরের বেনাপোল কাস্টম হাউস দিয়ে বেশি আমদানি-রপ্তানি কার্যক্রম হয়। এ ছাড়া ঢাকা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টমস হাউস দিয়েও পণ্য খালাস হয়। এসব কাস্টম হাউসের পাশাপাশি ভোমরা, হিলি, বাংলাবান্ধাসহ অন্যান্য শুল্ক স্টেশনও ঈদের সময় খোলা থাকবে।
২০২০–২১ অর্থবছরে আমদানি পর্যায়ে প্রায় ৭৮ হাজার কোটি টাকার শুল্ক আহরণ করেছে সরকার। যার ৭০ শতাংশ চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে।
এনবিআরের অধীনে চট্টগ্রামসহ সারা দেশে ১২টি কাস্টম হাউস রয়েছে। এ ছাড়া সক্রিয় শুল্ক স্টেশন আছে ২৩ টি।

চীন এখন বাংলাদেশের সবচেয়ে বড় আমদানি বাজার। চীন থেকে শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, খেলনা ও ভোগ্যপণ্য থেকে শুরু করে বহু ধরনের পণ্য কিনতে বাংলাদেশকে বছরে প্রায় ১৮ বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে। কিন্তু শতকোটি জনসংখ্যার বাজার সেই চীনেই বাংলাদেশি পণ্য বিক্রি হচ্ছে ১ বিলিয়ন ডলারেরও কম।
১২ ঘণ্টা আগে
বিদেশে গিয়ে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন তথ্যমতে, চলতি বছর জুলাইয়ে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা বিদেশে মোট ৫২৫ কোটি ৯০ লাখ টাকা খরচ করেছেন।
১২ ঘণ্টা আগে
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির (এনসিসি ব্যাংক) ১২ তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সংঘবিধির ধারা ১০৮ (১) সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়...
১৫ ঘণ্টা আগে
মোবাইলে আর্থিক সেবাদানের ক্ষেত্রে অপরাধ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ঢাকা উত্তর ও দক্ষিণের ডিস্ট্রিবিউটরদের মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক (এএমএল) একটি কর্মশালা সম্পন্ন করেছে...
১৫ ঘণ্টা আগে