প্রশ্ন: আমার বাবা তাঁর তিন ভাইয়ের মধ্যে মেজ। আমি (মেয়ে) বাবার একমাত্র সন্তান। বড় চাচা আমার বাবাকে উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির ভাগ দিতে নারাজ। কিন্তু সব সম্পত্তি তাঁদের তিন ভাইয়ের নামে। তবু তিনি আমার বাবাকে সম্পত্তির ভাগ দিতে চান না। সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করতে তিনি একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন। আমার বাবার পৈতৃক বাড়ি ভাগ হয়েছে আইন অনুযায়ী। কিন্তু সেটাও তিনি মানেন না। তাঁর করা মামলায় আমরা জিতেছি। তবু তিনি থামেননি। এবার ফৌজদারি মামলা করছেন। আমার বাবা-মা সম্মানজনক পেশায় আছেন। এত মামলা আর থানায় দৌড়াদৌড়ির কারণে তাঁদের সম্মানহানি হচ্ছে। আমরা চরম বিরক্ত। এখন কী পদক্ষেপ নিলে এই জুলুমকারীর শাস্তি হবে এবং মিথ্যা মামলা বন্ধ হবে।
সাজিয়া আনজুম মিতু, যশোর।
উত্তর: পারিবারিক বিরোধ যখন দীর্ঘস্থায়ী মামলা-মোকদ্দমায় রূপ নেয়, তখন শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, সম্মানহানি ও মানসিক হয়রানিও ঘটে। এ ক্ষেত্রে আপনার পরিবার যা করতে পারে—
১. মিথ্যা মামলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা
আপনার বড় চাচা ধারাবাহিকভাবে ভিত্তিহীন মামলা করছেন। বাংলাদেশে মিথ্যা মামলা বা হয়রানিমূলক মামলা করলে কিছু পদক্ষেপ নেওয়া যায়।
২. সম্পত্তিসংক্রান্ত স্থায়ী সমাধান
আপনারা এরই মধ্যে জমির মামলায় জিতেছেন। তবু তিনি মানতে চাইছেন না। এ ক্ষেত্রে—
ক. ডিক্রি কার্যকর করার আবেদন
খ. পুলিশ প্রোটেকশন চাওয়া
৩. হয়রানি বন্ধে প্রশাসনিক পদক্ষেপ
নারী-শিশু সেল
৪. পরিবারকে মানসিক ও সামাজিকভাবে রক্ষা করতে করণীয়
আইনগত নথিপত্র, রায়ের কপি, জিডি, নোটিশ—সব সাজিয়ে সংরক্ষণ করুন। প্রতিবেশী বা আত্মীয়স্বজনের সামনে কখনো ঝগড়ায় জড়াবেন না; কারণ, তিনি সেটি নিয়েও মামলা বানাতে পারেন। সব পদক্ষেপ আইনজীবীর পরামর্শে নিন।
৫. একজন দক্ষ আইনজীবীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন
ধারা নির্বাচন, মানহানি মামলা, ডিক্রি কার্যকর—এসব প্রক্রিয়া অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ ছাড়া করা কঠিন।
মিথ্যা মামলার বিরুদ্ধে পাল্টা ফৌজদারি মামলা, শান্তিভঙ্গ প্রতিরোধ, মানহানি মামলা, ডিক্রি কার্যকর করা—এই চার পদক্ষেপ নিলে আপনার বড় চাচার হয়রানি অনেকটা কমে যাবে। এমনকি আইনি শাস্তির মুখেও পড়তে পারেন তিনি।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশ। সূর্য ডোবার সময় পাহাড়ের ওপর দুর্গের মতো তৈরি সামরিক স্থাপনার পাশ দিয়ে ছুটছেন কয়েকজন তরুণী। কারও হাতে কালাশনিকভ অর্থাৎ একে-৪৭ রাইফেল। তবে শত্রুর দিকে অস্ত্র তাক করতে নয়, সূর্যাস্তের হালকা নীল ও সবুজ আলোয় ছবি তুলতেই তাঁদের এই ব্যস্ততা।
৫ দিন আগে
আমার বিয়ে হয়েছে চার মাস আগে। সম্প্রতি জানতে পেরেছি, স্বামীর আগে একবার বিয়ে করেছিল। সেই বিয়ের কথা আমাকে আগে জানানো হয়নি। এমনকি শ্বশুরবাড়ির সবাই বিষয়টি জানলেও তারা আমার পরিবারকে কিছু জানায়নি আগের বিয়ে সম্পর্কে। ফলে আমি এটাও জানি না যে আগের বিয়ে তালাক হয়েছে কি না। আইনি ব্যবস্থা নিতে চাইলে আমাকে কী কী ক
৬ দিন আগে
টিকটকের ফিড স্ক্রল করতে করতে চোখ থমকে গেল একটা ভিডিওতে। স্ক্রিনে তখন এক জেন-জি তরুণী বেশ মজা করে আচার খাচ্ছেন। হ্যাশট্যাগ #পিকল-এর ভিউ তখন বিলিয়ন ছাড়ানোর পথে। একই সঙ্গে বিলিয়ন দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে আচার তৈরির প্রতিষ্ঠান ‘গুড গার্ল স্ন্যাকস’-এর নাম।
৬ দিন আগে
৬৬টি গোয়েন্দা উপন্যাস এবং ১৪টি ছোটগল্প সংকলনসহ ৮০টি বই লিখেছিলেন আগাথা ক্রিস্টি। তিনি জন্মেছিলেন ১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর। মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১২ জানুয়ারি। বাস্তব জীবনে ১১ দিন নিখোঁজ: ১৯২৬ সালে স্বামী বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর আগাথা ক্রিস্টি রহস্যজনকভাবে ১১ দিনের জন্য নিখোঁজ হয়ে যান।
৬ দিন আগে