১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে জন্ম প্রীতিলতার। চট্টগ্রাম শহরের আসকার দিঘির পাড় এলাকায় বেড়ে ওঠেন তিনি। কৈশোরে পা রেখে চট্টগ্রামের বিপ্লবীদের সক্রিয় হতে দেখেছেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের জীবনী তাঁর মনে গভীর রেখাপাত করেছিল।
ইডেন কলেজে ভর্তির পর দীপালি সংঘে যোগ দিয়ে লাঠিখেলা, ছোরাখেলা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে আহত হয়ে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন প্রীতিলতা।
জুনকো ১০ বছর বয়সে এক শিক্ষকের সঙ্গে ওঠেন মাউন্ট নাসুতে। প্রথম নারী হিসেবে জুনকো সাত মহাদেশের সর্বোচ্চ চূড়াগুলোতে আরোহণ করেছেন। এ ছাড়া তিনি ৭০টি দেশের সর্বোচ্চ পর্বতেও অভিযান করেন।
জাপানের পাহাড়ি শহর মিহারুতে ১৯৩৯ সালের ২২ সেপ্টেম্বর জন্মেছিলেন জুনকো তাবেই। ১৯৭৫ সালের মে মাসে ১৫ নারী সদস্য ও ৬ শেরপাসহ এভারেস্ট অভিযান শুরু করেন তিনি। এর আগে জয় করেন নেপালের অন্নপূর্ণা-৩, মাউন্ট ভিনসনের চূড়া এবং পুনাক জায়া। জুনকো বাংলাদেশের কেওক্রাডং অভিযানে এসেছিলেন ২০১৩ সালের জানুয়ারি। ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ২০ অক্টোবর কাওয়াগোর একটি হাসপাতালে মারা যান তিনি।
আধুনিক নারীবাদের অন্যতম পথিকৃৎ কমলা ভাসিন পেশায় ছিলেন সমাজবিজ্ঞানী। রাজস্থানের গ্রামাঞ্চলে বেড়ে ওঠা কমলা খুব সহজে প্রান্তিক নারীদের সমস্যার কথা বুঝতেন। গ্রামাঞ্চলের নারীদের নিয়েই নয়, যেকোনো পণ্যের বিজ্ঞাপনে নারীদের যেভাবে উপস্থাপন করা হয়, তার বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করেছেন কমলা।
কমলা রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করেছিলেন। এরপর তিনি চলে গিয়েছিলেন পশ্চিম জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়ে। কমলা ভারতসহ পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে নারীদের অধিকার আদায়ের আন্দোলন শুরু করেন ১৯৭০ সাল থেকে।
২০০২ সালে ‘সংগত’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন কমলা। জেন্ডারতত্ত্ব, নারীবাদ ও পিতৃতন্ত্র নিয়ে বেশ কিছু বই লিখে গেছেন কমলা ভাসিন। নারীমুক্তি বা নারীর উন্নয়নের পাশাপাশি তিনি পুরুষদেরও মুক্তি চাইতেন। ২৫ সেপ্টেম্বর ৭৫ বছর বয়সে মারা যান তিনি।

মিছিলে ব্যানার ধরিয়ে নারীদের সামনে রাখা হলেও রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা হয় না। নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রেও তাঁদের উপেক্ষা করা হয়। আজ বৃহস্পতিবার নারীপক্ষ আয়োজিত তরুণ নারী সম্মেলনে বক্তারা এসব কথা বলেছেন। নরওয়ে দূতাবাস ও ইউএন উইমেনের সহযোগিতায়...
৫ দিন আগে
জিন মারিয়ান ওপেনহাইমার ছিলেন একজন ভ্রূণবিজ্ঞানী এবং বিজ্ঞান ইতিহাসবিদ। ভ্রূণবিজ্ঞানে তাঁর অন্যতম অবদান ছিল একধরনের মাছের ভ্রূণের ওপর পরীক্ষা। বিস্তারিত তথ্যের প্রতি নির্ভুল মনোযোগ এবং প্রজ্ঞার জন্য বিজ্ঞান মহলে তিনি আজও স্মরণীয়।
৭ দিন আগে
এমন যদি হয়—ফেসবুক স্ক্রল করতে করতে একটি পেজ চলে এল আপনার সামনে। নাম ‘নিশু পিশু’। সেখানে একজন বইয়ের গল্প বলছেন। আপনি কিছুটা থমকে গেলেন। গল্পটা মন দিয়ে শুনলেন। তারপর বইটি কিনে পড়লেন। বইটি পড়ে মুগ্ধও হলেন। যাঁর গল্প শুনে বইটি কিনতে আগ্রহী হলেন, তিনি নিশাত সিকদার।
৭ দিন আগে
বিশ্ব ইতিহাসে সর্বাধিক বিক্রি হওয়া বইয়ের লেখকদের তালিকায় অন্যতম নাম উইলিয়াম শেক্সপিয়ার কিংবা আগাথা ক্রিস্টি। একনামে সাহিত্যপ্রেমীরা সবাই তাঁদের চেনে। কিন্তু ডেম বারবারা কার্টল্যান্ডকে চিনতে পারবেন কি? বেশির ভাগ মানুষের উত্তর হবে—না।
৭ দিন আগে