
আমি একজন শিল্পী। বিভিন্ন ইলাস্ট্রেশনের কাজ করি। আমি সাধারণত অনলাইনে নানা মাধ্যমে প্রকাশিত গল্পের অলংকরণের কাজ করেছি বেশি। তবে আমার আঁকা ছবিগুলোর স্বত্ব নিয়ে বিভিন্ন ঝামেলায় পড়তে হয়। এর আগেও সমস্যায় পড়েছি। সব সময় মিউচুয়াল করতে হয়েছে। আমি এই সমস্যার সমাধান কীভাবে পেতে পারি? কাজটা তো আমি বন্ধ করতে চাই না। সে ক্ষেত্রে আইনি ধাপগুলো কীভাবে নিতে পারি?
মৌমিতা নূর, নীলফামারী
উত্তর: ইলাস্ট্রেশন কিংবা আর্টওয়ার্কের স্বত্ব নিয়ে ঝামেলা—এটা ফ্রিল্যান্স আর্টিস্টদের জন্য খুবই সাধারণ কিন্তু সিরিয়াস একটি বিষয়। আপনার কাজ বন্ধ করার প্রয়োজন নেই। তবে এটাকে প্রফেশনালি ম্যানেজ করার কিছু উপায় রয়েছে, বিশেষ করে আইনের দিক থেকে।
জেনে নিন—
কেউ যদি কপি করে, তাহলে যা করবেন
স্ক্রিনশটসহ প্রমাণ সংগ্রহ করে নিন। ই-মেইল কিংবা মেসেজে একটা নোটিশ করে রাখুন। তারপর প্রয়োজনে বাংলাদেশ বার কাউন্সিলের আওতায় কোনো আইনজীবীর সঙ্গে কথা বলে নিন। ‘সিজ অ্যান্ড ডেসিস্ট’ লেটার পাঠাতে পারেন। চরম ক্ষেত্রে কপিরাইট লঙ্ঘনের মামলা করতে পারবেন।
ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্য অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলে প্ল্যাটফর্মের কপিরাইট রিপোর্ট সিস্টেম ব্যবহার করুন। যেমন ডিএমসিএ টেকডাউন।
এ ছাড়া কাজের ক্ষেত্রে সুরক্ষিত থাকতে হলে মিউচুয়ালের পাশাপাশি ডকুমেন্টেশন, চুক্তিপত্র—এসবের দিকেও আপনার সজাগ দৃষ্টি রাখতে হবে।
পরামর্শ দিয়েছেন: ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

রাজনীতিতে নারীর কার্যকর অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন নারী সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) রাজনৈতিক দলগুলোতে নারীর ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না।
৩৮ মিনিট আগে
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির অংশ হিসেবে এক দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতীকী দায়িত্ব পালন করেছে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শীতল। এই উদ্যোগে কন্যাশিশুর শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও নেতৃত্বের সুযোগ তৈরির
১ দিন আগে
ধর্ষণ মামলায় আপিল পর্যায়ে আসামির জামিন দেওয়ার ক্ষেত্রে ভুক্তভোগী, তাঁর পরিবার ও মামলার সাক্ষীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট। একই সঙ্গে জামিনে মুক্তির পর ভুক্তভোগী ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন এবং হুমকির অভিযোগ তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার...
৪ দিন আগে
১৯৪৫ সালের আগস্ট মাসের এক তপ্ত দুপুর। ৯ বছরের ছোট একটি মেয়ে বাড়ির দোতলার জানালায় দাঁড়িয়ে আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু আগেই এয়ার রেইড সাইরেন বেজে উঠেছিল। তাই মার্কিন যুদ্ধবিমান দেখার কৌতূহলে জানালার বাইরে চোখ রাখতেই বাতাসে ভেসে থাকা একটি প্যারাস্যুট আর চোখধাঁধানো...
৬ দিন আগে