অ্যাবিগেল স্কট ডুনিওয়ে ছিলেন একজন প্রখ্যাত আমেরিকান নারী অধিকারকর্মী, সম্পাদক ও লেখক। তিনি ওরেগনের মাল্টনোমাহ কাউন্টিতে প্রথম নারী ভোটার হিসেবে নিবন্ধিত হন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ২০টির বেশি উপন্যাস লিখেছিলেন।
পরিবারের প্রধান উপার্জনকারী ছিলেন অ্যাবিগেল। একজন নারী হিসেবে নিজের কঠোর অভিজ্ঞতা থেকে তাঁর দৃঢ় বিশ্বাস জন্মে যে নারীদের আরও বেশি আইনি ও অর্থনৈতিক অধিকার জরুরি। ফলে নারীদের ভোটাধিকারের প্রয়োজনীয়তা অনুভব করেন। ১৮৭১ সালে তিনি ওরেগনের পোর্টল্যান্ডে এসে সাপ্তাহিক সংবাদপত্র ‘দ্য নিউ নর্থওয়েস্ট’ প্রতিষ্ঠা করেন। এটি ছিল নারী অধিকার ও ভোটাধিকার প্রচারের জন্য নিবেদিত পত্রিকা। তিনি এটি ১৬ বছর ধরে প্রকাশ করেন। অ্যাবিগেল ‘নীরব শিকার’ বা ‘স্টিল হান্ট’ নামক একটি কৌশল অবলম্বন করেছিলেন। সেই কৌশলে তিনি পুরুষ ভোটারদের উত্তেজিত না করে বা মদ্যপান নিষিদ্ধকরণের আন্দোলনের সঙ্গে ভোটাধিকার আন্দোলনকে না জড়িয়ে প্রভাবশালী ব্যক্তিদের চুপিসারে ভোটাধিকারের পক্ষে প্রভাবিত করার চেষ্টা করতেন।
অ্যাবিগেল চার দশকের বেশি সময় ধরে এই অধিকারের জন্য সংগ্রাম করেছিলেন। তাঁর প্রচেষ্টায় ১৮৯৬ সালে আইডাহো ও ১৯১০ সালে ওয়াশিংটনে নারীদের ভোটাধিকার দেওয়া হয়। ১৯১২ সালে তাঁর নিজের রাজ্য ওরেগনেও ভোটাধিকার দেওয়া হয়। ভোটাধিকার সংশোধনী পাস হওয়ার পর গভর্নর অসওয়াল্ড ওয়েস্ট ৭৯ বছর বয়সী অ্যাবিগেলকে ডেকে ওরেগনের আনুষ্ঠানিক ভোটাধিকার ঘোষণাপত্র লেখার এবং স্বাক্ষর করার অনুরোধ করেন। ১৯১৫ সালের ১১ অক্টোবর অ্যাবিগেল স্কট ডুনিওয়ে মৃত্যুবরণ করেন।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশ। সূর্য ডোবার সময় পাহাড়ের ওপর দুর্গের মতো তৈরি সামরিক স্থাপনার পাশ দিয়ে ছুটছেন কয়েকজন তরুণী। কারও হাতে কালাশনিকভ অর্থাৎ একে-৪৭ রাইফেল। তবে শত্রুর দিকে অস্ত্র তাক করতে নয়, সূর্যাস্তের হালকা নীল ও সবুজ আলোয় ছবি তুলতেই তাঁদের এই ব্যস্ততা।
২ ঘণ্টা আগে
আমার বিয়ে হয়েছে চার মাস আগে। সম্প্রতি জানতে পেরেছি, স্বামীর আগে একবার বিয়ে করেছিল। সেই বিয়ের কথা আমাকে আগে জানানো হয়নি। এমনকি শ্বশুরবাড়ির সবাই বিষয়টি জানলেও তারা আমার পরিবারকে কিছু জানায়নি আগের বিয়ে সম্পর্কে। ফলে আমি এটাও জানি না যে আগের বিয়ে তালাক হয়েছে কি না। আইনি ব্যবস্থা নিতে চাইলে আমাকে কী কী ক
৩ ঘণ্টা আগে
টিকটকের ফিড স্ক্রল করতে করতে চোখ থমকে গেল একটা ভিডিওতে। স্ক্রিনে তখন এক জেন-জি তরুণী বেশ মজা করে আচার খাচ্ছেন। হ্যাশট্যাগ #পিকল-এর ভিউ তখন বিলিয়ন ছাড়ানোর পথে। একই সঙ্গে বিলিয়ন দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে আচার তৈরির প্রতিষ্ঠান ‘গুড গার্ল স্ন্যাকস’-এর নাম।
৪ ঘণ্টা আগে
৬৬টি গোয়েন্দা উপন্যাস এবং ১৪টি ছোটগল্প সংকলনসহ ৮০টি বই লিখেছিলেন আগাথা ক্রিস্টি। তিনি জন্মেছিলেন ১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর। মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১২ জানুয়ারি। বাস্তব জীবনে ১১ দিন নিখোঁজ: ১৯২৬ সালে স্বামী বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর আগাথা ক্রিস্টি রহস্যজনকভাবে ১১ দিনের জন্য নিখোঁজ হয়ে যান।
৫ ঘণ্টা আগে