উনিশ শতকে যে নারীরা দাসপ্রথা বিলোপের পক্ষে সরব ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম সারাহ মুর গ্রিমকে। একই সঙ্গে তিনি ছিলেন একজন বক্তা ও নারীদের ভোটাধিকার আদায়ের আন্দোলনের ক্ষেত্রে নিবেদিতপ্রাণ কর্মী। তাঁকে ‘মাদার অব উইমেন্স সাফারেজ মুভমেন্ট’ বা নারী ভোটাধিকার আন্দোলনের জননী বলে মনে করা হয়।
১৭৯২ সালের ২৬ নভেম্বর দক্ষিণ ক্যারোলাইনার চার্লসটনে জন্মেছিলেন মুর। সেখানকার ধনী দাস মালিক পরিবারের সন্তান হয়েও তিনি দাসপ্রথার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। সাউথ ক্যারোলাইনার আইনে দাসদের লেখাপড়া করা নিষিদ্ধ হলেও সারাহ তাঁর পরিবারের দাসদের গোপনে লেখাপড়া শেখানোর চেষ্টা করতেন। তিনি ও তাঁর ছোট বোন অ্যাঞ্জেলিনা গ্রিমকে দুজনেই দাসপ্রথা বিলোপবাদী দলগুলোতে যোগ দিয়ে এর বিরুদ্ধে জনসমক্ষে কথা বলতে শুরু করেন।
১৮৩৬ সালের দিকে তাঁরা বই প্রকাশ করা শুরু করেন। ১৮৩৮ সালে সারাহ তাঁর বিখ্যাত লেখা ‘লেটার্স অন দ্য ইকুয়ালিটি অব দ্য সেক্সেস অ্যান্ড কন্ডিশন অব উইমেন’ প্রকাশ করেন। সেখানে তিনি সমাজে নারীদের অধীনস্থ অবস্থাকে দাসপ্রথার সঙ্গে তুলনা করেছিলেন। মৃত্যুর শেষ দিন পর্যন্ত তিনি নারী অধিকার এবং আফ্রিকান আমেরিকানদের উন্নত জীবনের জন্য সংগ্রাম চালিয়ে যান।

প্রযুক্তি দুনিয়ায় প্রচলিত শব্দ ‘টেক ব্রো’। সিলিকন ভ্যালির হর্তাকর্তা ‘পুরুষ’ প্রযুক্তি উদ্যোক্তাদের বেলায় এই ‘টেক ব্রো’ শব্দটি ব্যবহৃত হয়, যাদের হাত ধরে এসেছে অ্যাপল, গুগল (অ্যালফাবেট), ফেসবুক (মেটা), ইন্টেল, এনভিডিয়া, এইচপি ও টেসলার মতো মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো।
৯ ঘণ্টা আগে
সিরিয়ার জনপরিসরে নারীর উপস্থিতি গত কয়েক দশকের নতুন ঘটনা নয়। এটি প্রাচীনকাল থেকে সমসাময়িক কাল পর্যন্ত বিস্তৃত একটি ঐতিহাসিক পরিক্রমা। পালমিরা ও উগারিতের মতো প্রাচীন নগর সভ্যতায় শাসন ও প্রশাসনে নারীদের সম্পৃক্ততার নজির পাওয়া যায়। মূলত তখন থেকে এই যাত্রার শুরু। তবে উনিশ শতকের শেষভাগে এসে নাগরিক
৭ দিন আগে
টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদের তীর থেকে গত ২০ এপ্রিল এক মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন সন্ধ্যায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। তাঁদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই নৃশংসতা শুধু মির্জাপুরেই সীমাবদ্ধ নয়; দেশজুড়ে নারী ও কন্যাদের ওপর এই ধরনের
৭ দিন আগে
বিশ্বের অন্যতম জনপ্রিয় রান্নার প্রতিযোগিতাগুলোর একটি মাস্টারশেফ। বিবিসি ওয়ান ও বিবিসি আইপ্লেয়ারে শুরু হয়েছে মাস্টারশেফ ইউকের ২২তম সংস্করণ। চলতি বছরের প্রতিযোগিতার প্রথম হিটের জন্য হাজারো আবেদন থেকে নির্বাচিত হয়েছেন মাত্র ছয়জন প্রতিভাবান রাঁধুনি।
৭ দিন আগে