
আইসল্যান্ডের চারপাশ ঘিরে সাইকেলে রিং রোড ভ্রমণ সম্পন্ন করা প্রথম সৌদি নারী হলেন ইয়াসমিন ইদ্রিস। প্রায় ১৪০০ কিলোমিটারের এই দীর্ঘ ও কঠিন যাত্রাপথের শুরুতে তিনি ভেবেছিলেন, এর মাধ্যমে হয়তো ভবিষ্যৎ কর্মপরিকল্পনা খুঁজে পাবেন তিনি। তবে সাইকেলের প্যাডেলে চেপে চেতনার গভীরে বিচরণের ব্যাপারে হয়তো কমই ভেবেছিলেন তিনি। এই যাত্রা সম্পর্কে ইয়াসমিন কথা বলেছেন সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের সঙ্গে।
প্রচণ্ড বাতাস থেকে মিষ্টি প্রশান্তি—আইসল্যান্ড ঘিরে ইয়াসমিনের এই দীর্ঘ যাত্রার গল্পগুলো নিয়ে ২০২৪ সালে মুক্তি পেতে যাচ্ছে ‘থ্রেসহোল্ড’ নামের একটি তথ্যচিত্র। সে সম্পর্কে আরব নিউজকে তিনি বলেন, ‘বাস্তবে এই ভ্রমণ আমার কাছে কী ছিল এবং নায়িকার যাত্রা কী— তা নিয়ে আমি (চলচ্চিত্রে) বেশ খানিকটা খুলে বলেছি। নায়িকার যাত্রা শুধু নায়কের যাত্রার মধ্য দিয়ে যাওয়া একজন নারী নয়। সেটা তার চেয়েও বেশি কিছু এবং আইসল্যান্ড ভ্রমণ আমার কাছে কী সেটাকেই উপজীব্য করে বানানো হয়েছে এই তথ্যচিত্র।’
প্রশিক্ষণের সময় যদিও ইয়াসমিন জানতেন যে, কোনো অনুশীলনই তাকে আইসল্যান্ডের হাড় কাঁপানো ঠাণ্ডা বাতাস সহ্য করার জন্য প্রস্তুত করতে পারবে না—তবু তিনি আশা করেননি যে, এই বাতাস এতটা ভয়ংকর হবে। মৌসুমের সর্বোচ্চ বাতাসের মুখোমুখি হয়েছিলেন তিনি। পথ থেকে বারবার এদিকওদিক উড়ে গেছেন। একপাশে যানবাহন এবং অন্যপাশে ধারালো পাথর রেখে সাইকেল চালানোর সময় তিনি কেবল প্রার্থনা করেছেন যে, ঠিকভাবে যেন রাস্তায় টিকে থাকতে পারেন।
ইয়াসমিন ইদ্রিস বলেন, ‘ভয়ংকর বাতাস এসে যখন স্বাগত জানাল তখনই ইঙ্গিত পেয়েছিলাম যে, রিং রোড ভ্রমণটি কেমন হতে পারে। তিন সপ্তাহের এই ভ্রমণে কেবল দুদিনের বাতাস ছিল শান্ত। সে সময় এক সেকেন্ডের জন্যও থামেননি বলে জানান ইয়াসমিন। জীবনযাত্রার জোয়ার-ভাটা, উত্থানপতনের মতোই এই যাত্রাপথেও ইয়াসমিন ভেবেছেন, কেন সাইকেল চালাচ্ছেন? এর উদ্দেশ্য কী? এত কঠিন এই যাত্রা থকে কীইবা শেখা যাবে?
এই ভ্রমণে তার দুই সঙ্গীর মধ্যে একজন ছিলেন ইয়াসমিনের ঘনিষ্ট বন্ধু ক্যাথি হেনড্রিক। ইয়াসমিনকে ক্যাথি বলেছেন, ‘বাতাসে জড়তা কেটে যায়। বাতাস তোমাকে চলতে বাধ্য করে, জেগে উঠতে বাধ্য করে। নইলে তুমি পড়ে যাবে।’
প্রয়োজনের বেশি শক্তি প্রয়োগ করা হচ্ছে— যাত্রাপথে এমনটা বুঝতে পেরে ইয়াসমিন কিছু সময় সাইকেল থামিয়ে দিয়েছিলেন। যাত্রার সে অধ্যায় নিয়ে তিনি বলেন, ‘যে পেশীগুলোর কাজ করা দরকার সেগুলো কাজ করছিল। আর যে পেশীগুলোর কাজ করার দরকার ছিল না সেগুলো ছিল শিথিল। যা কিছু ঘটতে দিতে চাই, তা ঘটতে দিয়েছি। এটাই আমার এ ঘটনার মনস্তাত্ত্বিক অনুবাদ।’
এই সফর এবং তথ্যচিত্রের ধারাবিবরণী তৈরিতে ইয়াসমিনকে সাহায্য করেছেন ক্যাথি। আর ভ্রমণে অপর ব্যক্তি ম্যাডিসন হফম্যান ছিলেন তথ্যচিত্রটির প্রধান নির্মাতা। ইয়াসমিন বলেন, ‘আমরা তিনজনই একে অপরের অভিজ্ঞতার প্রতিফলন দেখতে পাচ্ছিলাম। আমি সাইকেলে আর বাকি দুজন ভ্যানে থাকলেও আমরা একই ধরনের অভিজ্ঞতা দিয়েই গিয়েছি।’
একটি ফুটওয়্যার কোম্পানির প্রধান হিসেবে চাকরি হারিয়েছিলেন ইয়াসমিন— যে চাকরিকে তিনি স্বপ্নের কাজ হিসেবে ভেবে এসেছিলেন। এরপরই সামনের জীবনটা কেমন হবে তা খুঁজে পেতে এই ভ্রমণ শুরু করেছিলেন ইয়াসমিন ইদ্রিস। প্রাত্যাহিকতার বাইরের এই যাত্রায় নিজেকে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়েও নিয়ে গিয়েছেন তিনি। ইয়াসমিনের ভাষায়, ‘সাইকেলে ২০ দিনের এই ভ্রমণে যেন নিজের ভেতরেই প্রবেশ করেছি।’
ব্যস্ত জীবনযাত্রায় নিজেকে সতেজ রাখার জন্য যে নিজের জন্য একান্ত সময় বের করা দরকার, সে ব্যাপারেও পরামর্শ দিচ্ছেন ইয়াসমিন। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘২০৩০ সালের লক্ষ্যমাত্রা সামনে রেখে আমরা (সৌদি আরব) দারুণ গতিতে এগিয়ে চলছি। আমরা বিশ্বের দ্রুততম উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি এবং দক্ষ নেতৃত্বের সঙ্গেই এটি ঘটছে। তবে আমাদেরও বিশ্রাম ও বিরতির প্রয়োজন। নিজেদের যত্ন নেওয়ার মাধ্যমে উৎপাদনশীল রাখতে হবে আমাদের, আর সেভাবেই সমাজ আমাদের দেখতে চায়।’
আত্ম-অন্বেষণের এই যাত্রায় বাকিরাও সামিল হবেন বলে আশা ইয়াসমিন ইদ্রিসের। তিনি বলেন, ‘সৌদি নারীদের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব অনুভব করছি। নিজেকে প্রথম মনে হচ্ছে না। অনেক সৌদি নারীই দারুণ সব কাজের মাধ্যমে আমাকে এই পথ দেখিয়েছেন। এখন আমাকে দেখেও যদি অন্যরা অনুপ্রাণিত হয় তবে সেটাই হবে আমার সার্থকতা।’

চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার্থীরা জরুরি মুহূর্তে সহজেই সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন। একই সঙ্গে পিরিয়ড স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানে চিকিৎসকের সহযোগিতায় স্বাস্থ্য সচেতনতামূলক সেশনও আয়োজন করা হচ্ছে।
১৭ ঘণ্টা আগে
বাহমানি সালতানাত থেকে শুরু করে পরবর্তী সময়ে হায়দরাবাদ রাজ্য ভারতীয় উপমহাদেশের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা শাসন করেছে। এটি আয়তনে ফ্রান্স বা ইতালির মতো পরাশক্তিগুলোর সমকক্ষ ছিল। দাক্ষিণাত্যের আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, বিদার, দৌলতাবাদ ছিল এর অংশ। এসব অঞ্চল শুধু শক্তিশালী রাজ্যই ছিল না;
২ দিন আগে
বন্ধুদের মাঝে নিজের ফ্যাশন-সচেতনতা আর স্বতন্ত্র স্টাইলের জন্য একসময় বেশ পরিচিত ছিলেন রুমাইয়া করিম রামিসা। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা গয়না বিক্রির মাধ্যমে তাঁর অনলাইন গয়নার ব্যবসার যাত্রা শুরু হয়েছিল। এখন তিনিই সেগুলোর নকশা করেন। এরপর দক্ষ কারিগরের কাছ থেকে তৈরি করে নিজের ব্র্যান্ড দে’শীর মাধ্যম
২ দিন আগে
লস অ্যাঞ্জেলেসের এক ভোরে নীরবে ঘুমের মধ্যে শেষনিশ্বাস ত্যাগ করেন এক ভাস্কর বেটি সার। মাত্র কয়েকটা দিন পরেই উদ্যাপিত হতো তাঁর শতবর্ষ। কিন্তু সেই উদ্যাপনে সশরীরে থাকবেন না তিনি। ১০০ বছরের মাইলফলকের একেবারে কাছে এসে তিনি বিশ্বকে দেখিয়ে গেলেন, শিল্প আর প্রতিবাদের সংমিশ্রণ কতটা শক্তিশালী হতে পারে।
২ দিন আগে