আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আইবিএম। এ প্রতিষ্ঠানেরই যুক্তরাজ্য শাখার জ্যেষ্ঠ আইটি কর্মী ইয়ান ক্লিফোর্ড। ২০০৮ সাল থেকেই অসুস্থতাজণিত কারণে ছুটি কাটাচ্ছেন তিনি। দীর্ঘ ছুটিতে থাকলেও বেতন-ভাতা ঠিকই পাচ্ছেন নিয়মিত। তারপরও বেতন বাড়েনি বলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।
রোববার টেলিগ্রাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, গত ১৫ বছর ধরে অসুস্থতার কারণে ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করছেন আইবিএম কর্মী ইয়ান। লিংকডিন প্রোফাইল বলছে, ২০১৩ সাল থেকেই ‘মেডিক্যাল অবসর’ যাপন করছেন তিনি।
এ অবস্থায় কোম্পানির বিরুদ্ধে অক্ষমতার কারণে বৈষম্যের অভিযোগ তুলে মামলা করেছেন ইয়ান। অভিযোগ করেছেন, গত ১৫ বছর ধরে তাঁর এক ডলারও বেতন বাড়েনি।
আইবিএম কোম্পানির একটি স্বাস্থ্য বিষয়ক নীতির আওতায় কোনো কাজ না করেও বছরে ৫৪ হাজার পাউন্ড করে বেতন পাচ্ছিলেন ইয়ান। বাংলাদেশি মুদ্রায় যা ৭২ লাখেরও বেশি টাকা।
কোম্পানির নীতি অনুযায়ী-৬৫ বছর বয়স পর্যন্ত নিয়মিত এই বেতন পাবেন ইয়ান। কিন্তু মামলার পক্ষে তিনি যুক্তি দেখিয়েছেন, কোম্পানির এই নীতিটি মোটেও উদার নয়। কারণ বছর বছর মূল্যস্ফীতির কারণে মুদ্রার মান কমছে। ফলে একই বেতন পাওয়ার তাঁর পরিবারের ক্রয় ক্ষমতাও কমছে।
লন্ডনের কিংস কলেজে পড়াশোনা শেষ করে ২০০০ সালে লোটাস ডেভেলপমেন্ট নামে একটি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেছিলেন ইয়ান ক্লিফোর্ড। পরে ওই প্রতিষ্ঠানটি কিনে নিয়েছিল বহুজাতিক আইবিএম কোম্পানি।

মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
২ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
২ দিন আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৮ দিন আগে