
নিজেকে এই প্রজন্মের নস্ত্রাদামুস হিসেবে পরিচয় দেন ব্রাজিলের ৩৯ বছর বয়সী মিস্টিক অ্যাথোস সালোমে। তাঁর দাবি অনুযায়ী—২০২৬ সাল নিয়ে করা তাঁর দুটি বড় ভবিষ্যদ্বাণী ইতিমধ্যে সত্যি হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, চলতি বছর আরও একটি ভয়াবহ ঘটনা ঘটতে পারে। তাঁর আশঙ্কা, রাশিয়া ও ন্যাটোর মধ্যে আর্কটিক অঞ্চলে সরাসরি সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে।
নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালোমে এর আগে করোনা মহামারি এবং রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর মতো ঘটনা ভবিষ্যদ্বাণী করেছিলেন—এমন দাবি করে আলোচনায় এসেছিলেন। সম্প্রতি ২০২৬ সালের পূর্বাভাস পর্যালোচনা করে তিনি জানান, তাঁর প্রথম ভবিষ্যদ্বাণী ছিল মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধি। বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ার বিষয়টি তিনি আগে থেকেই আঁচ করেছিলেন বলে দাবি করেন।
তাঁর দ্বিতীয় ভবিষ্যদ্বাণী ছিল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে। সালোমের দাবি, তিনি স্পেনকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করেছিলেন এবং তাঁর কথিত পূর্বাভাসে বিজয়ীর পোশাকের ‘আগুনের রং’-এর কথা বলা হয়েছিল। যদিও সমালোচকদের দাবি, শুরুতে একাধিক দেশের নাম সম্ভাব্য বিজয়ী হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। তবে সালোমে জোর দিয়ে বলেছেন, স্পেনই ছিল তাঁর প্রধান পছন্দ।
এবার তাঁর তৃতীয় পূর্বাভাস রাশিয়া-ন্যাটো সংঘাত নিয়ে। সালোমের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিকের বরফ দ্রুত গলে যাওয়ায় নতুন জ্বালানি সম্পদ ও গুরুত্বপূর্ণ নৌপথ উন্মুক্ত হচ্ছে। ফলে অঞ্চলটি ক্রমেই ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে পরিণত হচ্ছে। তাঁর দাবি, আর্কটিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের খবর পাওয়া যাচ্ছে, যা ২০২৬ সালে বরফ গলার সময় ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।
তিনি আফ্রিকার সাহেল অঞ্চলেও সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে নাইজারের উত্তরাঞ্চলে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর উত্থানকে কেন্দ্র করে বিভিন্ন দেশের পরোক্ষ সংঘাতের সম্ভাবনার কথাও বলেছেন।
সালোমে জানিয়েছেন, তাঁর ভবিষ্যদ্বাণী প্রতীক বিশ্লেষণ, দীর্ঘমেয়াদি ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ এবং কাব্বালাহ-সংক্রান্ত অধ্যয়নের ওপর ভিত্তি করে তৈরি। তবে তিনি স্বীকার করেছেন, কোনো ভবিষ্যদ্বাণী পদ্ধতিই নির্ভুল নয়; ভবিষ্যদ্বাণী নিশ্চিত সত্য নয়, বরং সম্ভাবনার ব্যাখ্যা।

ভারতের হায়দরাবাদে ছয় বছর বয়সী মেয়েকে হুসেইন সাগর লেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শিশুটির অসুস্থতা ও চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
২ দিন আগে
কিছু বৈজ্ঞানিক আবিষ্কার এমন থাকে, যা একবার শুনলে আর কখনোই ভোলা যায় না। এটিও ঠিক তেমনই একটি। পিয়ার রিভিউড একটি গবেষণার তথ্য অনুযায়ী, নারীদের ত্যাগ করা বায়ু বা পাদের গন্ধ পুরুষদের তুলনায় বেশি দুর্গন্ধযুক্ত হয়। আওয়াজ বেশি বা বারবার হওয়ার কথা বলা হচ্ছে না, শুধু গন্ধটা...তুলনামূলক বেশি তীব্র। শুনলে একটু
২ দিন আগে
দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের মেইঝৌ শহরের শহরতলির বাসিন্দা ঝোং জুয়ানজুয়ান। ৬০ বছর বয়সী এই নারী এখন ই-স্পোর্টস ও অনলাইন গেমিং জগতে ব্যাপক জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্টি জুয়ান’ নামে পরিচিতি পেয়েছেন তিনি।
৮ দিন আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কয়েক হাজার মানুষের ভোটে শহরের সবচেয়ে মোটা কুকুর নির্বাচন করা হয়। এতে মোট ৩৯ হাজার ৯০৪টি ভোট পেয়ে শিরোপা জিতে নিয়েছে হাউস খাসের দক্ষিণ দিল্লি এলাকার জনপ্রিয় কমিউনিটি ডগ বা পথকুকুর ‘গোলা’...
৯ দিন আগে