
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই টার্কি মুরগি গবল ও ওয়াডলকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দিয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে ওয়াশিংটনে পরিচিত রোজ গার্ডেনের হাস্যোজ্জ্বল পরিবেশে ট্রাম্প এ বছরের থ্যাংকসগিভিং অনুষ্ঠানে প্রথা অনুসারে দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশাল সাদা পালকের এই দুটি মুরগির ওজন ছিল ৫০ পাউন্ডের বেশি, প্রায় ২৩ কেজি। নর্থ ক্যারোলাইনার একটি খামার থেকে এই মুরগি দুটিকে আনা হয়েছিল। ক্ষমা পাওয়া অনুষ্ঠানের আগের রাতে মুরগি দুটিকে হোয়াইট হাউসের কাছে বিলাসবহুল উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিশেষ কামরায় রাখা হয়েছিল।
এর আগে, ১৯৮৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ থ্যাংকসগিভিং অনুষ্ঠানে ডিনার টেবিলের জন্য বাছাই করা বিভিন্ন প্রাণীদের মধ্যে কয়েকটিকে ছাড় দেওয়ার প্রথা শুরু করেন। এই প্রথায় অংশ নিয়ে ট্রাম্প মজা করে বলেন, প্রথমে তিনি টার্কি দুটির নাম রাখতে চেয়েছিলেন চাক ও ন্যান্সি। ডেমোক্র্যাট নেতা চাক শুমার ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির নাম অনুসারে। তবে পরে মত পাল্টান। ট্রাম্পের ব্যাখ্যা, ‘ওদের নাম ওভাবে রাখলে আমি তো তাদের ক্ষমাই করতাম না। ওই দুজনকে আমি কোনো দিনই ক্ষমা করব না।’
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনরত ট্রাম্প এখন পর্যন্ত ১ হাজার ৬০০ বারের বেশি ক্ষমা দিয়েছেন। এর মধ্যে রয়েছে ২০২০ সালের নির্বাচনে পরাজয় উল্টে দিতে তার প্রচেষ্টার সহযোগীদের ক্ষমা এবং ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলায় যুক্ত প্রায় ১ হাজার ৫০০ জনের ক্ষমা।
আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে যখন জীবনযাত্রার ব্যয়ের চাপ সংবাদ শিরোনাম দখল করে আছে, ট্রাম্প আবারও দাবি করলেন যে এ বছরের থ্যাংকসগিভিংয়ের খাবারের খরচ আমেরিকানদের জন্য আরও সাশ্রয়ী হবে। তিনি উল্লেখ করেন, ওয়ালমার্টের এক গবেষণায় গত বছরের তুলনায় খরচ ২৫ শতাংশ কম পাওয়া গেছে, যদিও এই হিসেবে কিছু বিকল্প উপাদান ব্যবহার করতে হয়েছে। অন্যদিকে আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের সাম্প্রতিক সমীক্ষা বলছে সাশ্রয় মাত্র ৫ শতাংশ, মোট ব্যয় ৫৫.১৮ ডলার।
ট্রাম্প এ ছাড়া গত বছর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমাপ্রাপ্ত দুই টার্কি—পিচ ও ব্লসমকেও আবার ক্ষমা দেন। তিনি দাবি করেন, তাঁর ডেমোক্রেটিক পূর্বসূরি নাকি স্বয়ংক্রিয় সাইনিং ডিভাইস ব্যবহার করেছিলেন, তাই ওই ক্ষমা নাকি অবৈধ। এই অভিযোগের কোনো ভিত্তি নেই।
এ বছর ক্ষমাপ্রাপ্ত গবল ও ওয়াডলের বাকি জীবন কাটবে নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির কৃষি কলেজে। বিষয়টি নিশ্চিত করেছে ন্যাশনাল টার্কি ফেডারেশন।

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৫ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৬ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৯ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
১১ দিন আগে