
টানা ছয় বছরের অধ্যবসায়! নাছোড়বান্দা মন নিয়ে এক সেট লটারির নম্বরেই বিশ্বাস রেখেছিলেন। ফল শেষমেশ হাতেনাতে পেলেন উত্তর ক্যারোলিনার বাসিন্দা বারবারা মুনফোর্ড। সামান্য ধৈর্য আর বোনের ভরসায় ভাগ্য খুলে গেল বৃদ্ধার। সম্প্রতি ক্যাশ ৫ লটারিতে ১ লাখ ৫৪ হাজার ১৬৮ (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি টাকার বেশি)-এর বাম্পার জ্যাকপট জিতেছেন তিনি।
পেশায় শিক্ষিকা এবং চার নাতি-নাতনির দাদি বারবারা মুনফোর্ড টানা ছয় বছর ধরে একই নম্বরের টিকিট কিনছিলেন। নর্থ ক্যারোলিনা এডুকেশন লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, বারবারা তাঁর এই অভূতপূর্ব সাফল্যের জন্য তাঁর বোনকে কৃতিত্ব দিয়েছেন। বারবারা বলেন, ‘আমার বোন আমাকে একই নম্বরগুলো খেলতে থাকতে বলেছিল। সে বলেছিল, আমি একদিন ঠিকই জিতব।’ বারবারা জানান, বোনের সেই বিশ্বাসই আজ সত্যি হলো।
গত সোমবার রাতে ড্র হওয়ার পর মধ্যরাতের ঠিক পরে বারবারা তাঁর লটারির নম্বর মিলিয়ে দেখেন। তাঁর টিকিটটিই সমস্ত বিজয়ী নম্বরের সঙ্গে মিলে যায়। উত্তেজিত বারবারা সেই মুহূর্তের কথা মনে করে বলেন, ‘ওহ গড, ওটা তো আমিই, ওটা তো আমিই, আমি জিতে গেছি!’ বিপুল আনন্দের পরে আসে আবেগের পালা। বারবারা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমি তখন ড্রয়িংরুমে বসে কাঁদছিলাম।’
তিনি হোপ মিলসের লিজিয়ন রোডের ‘লাকি স্টপ’ থেকে মাত্র এক ডলার দিয়ে এই ভাগ্য বদলকারী টিকিটটি কিনেছিলেন। এই লটারি জেতার সম্ভাবনা ছিল ৯ লাখ ৬২ হাজার ৫৯৮-এ মাত্র ১।
গতকাল মঙ্গলবার বারবারা তাঁর পুরস্কারের অর্থ গ্রহণ করেন। সব ধরনের ফেডারেল এবং রাজ্য কর কাটার পর তাঁর হাতে এসেছে ১ লাখ ১০ হাজার ৬১৬ ডলার।
বিপুল অঙ্কের এই টাকা দিয়ে কী করবেন? এই প্রশ্নের উত্তরে বারবারা হাসতে হাসতে বলেন, ‘আমি এখন ক্যাশ ৫-কে ভালোবাসি!’ তবে সব থেকে জরুরি যে কাজটি তিনি করবেন, তা হলো—বাকি থাকা সমস্ত বিল পরিশোধ করা।

মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
১০ ঘণ্টা আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
২ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
২ দিন আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৮ দিন আগে