খাবার চুরির জন্য মানুষের বাড়িতে লুকিয়ে ঢুকে পড়া ভালুকের জন্য খুব অস্বাভাবিক ঘটনা নয়। তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না, একই ভালুক দুই ঘণ্টার মধ্যে পাঁচটি বাড়িতে হানা দেয়। এর মধ্যে একটি বাড়ির বাসিন্দাও আবার ওই সময় ভেতরে ছিলেন।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। সেখানকার দ্য সিয়েরা মাদ্রে পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চিত করে, কর্মকর্তারা স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরের উত্তর-পূর্বের একটি বসতিতে যান। যেখানে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সোয়া ২টার মধ্যে চারটি বাড়ি ও একটি গ্যারেজে ঢোকে এক ভালুক।
সৌভাগ্যক্রমে ওই সময় একটি বাড়ি বাদে বাকিগুলো ছিল খালি। তবে ভালুকটির উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির বাসিন্দা নারী একটি বেডরুমে ঢুকে দরজা আটকে দেন। ভালুকটি চলে গেলে তবেই তিনি বের হন। ফলে কোনো অঘটন ঘটেনি।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
এদিকে লরি ডিভল্ট নামের ওই নারী জানান, ভালুকটি যখন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছিল, তখন ভিডিও করেন। ‘সে খুব ভদ্র একটি ভালুক,’ কেএনবিসি-টিভিকে বলেন ডিভল্ট, ‘শুধু ফ্রিজটা খুলে প্যাকেট করা মুরগিটা নিয়ে যায়। প্রতিবেশীরা ওটাকে ভালুকটির মুখে ঝুলতে থাকার ভিডিও ধারণ করে।’
তবে ভালুকটি যে লরির বাড়িতে পছন্দসই খাবার পায়নি, তাতে সন্দেহ নেই। কারণ লরি জানান, ভালুকটি কাছেই জমে যাওয়া মুরগিটি ফেলে দেয়। পুলিশ এটা তাঁকে ফিরিয়ে দেয়।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কয়েক হাজার মানুষের ভোটে শহরের সবচেয়ে মোটা কুকুর নির্বাচন করা হয়। এতে মোট ৩৯ হাজার ৯০৪টি ভোট পেয়ে শিরোপা জিতে নিয়েছে হাউস খাসের দক্ষিণ দিল্লি এলাকার জনপ্রিয় কমিউনিটি ডগ বা পথকুকুর ‘গোলা’...
১৪ ঘণ্টা আগে
১৯৬০ সালে বিশ্বের অন্যতম প্রধান বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স’ একটি গবেষণাপত্র প্রকাশ করেছিল। শিরোনাম ছিল অত্যন্ত স্পষ্ট কিন্তু ভয়ংকর—‘Doomsday: Friday, 13 November, A. D.2026’ অর্থাৎ, “মহাপ্রলয় দিবস: ১৩ নভেম্বর, শুক্রবার, ২০২৬ খ্রিস্টাব্দ। ”
১৮ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিতে এখন চলছে এক ব্যতিক্রমী নির্বাচন। শহরের সবচেয়ে ‘মোটাসোটা’ বা ভারী বেওয়ারিশ কুকুরকে মুকুট পরাতে এই অনলাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই আয়োজন ঘিরে কয়েক হাজার ভোটার ও সমর্থকের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৩ দিন আগে
প্রায় ৪৪ বছর আগে ১০ বছর বয়সী এক কিশোরীর লেখা একটি চিঠি পাওয়া গেছে যুক্তরাজ্যের এসেক্সের হকলিতে। বাড়ির সিঁড়ির ভেতরের একটি ফাঁকা জায়গায় লুকিয়ে রাখা ছিল চিঠিটি। সম্প্রতি বাড়ির সংস্কারকাজের সময় এটি উদ্ধার করেন এক নির্মাণকর্মী।
৬ দিন আগে