ব্যবহৃত আইফোনটি হারিয়ে গেছে। নতুন একটি যে কিনবেন সে সামর্থ্যও নেই। কারণ আইফোন ১৪ সিরিজের দাম প্রায় ১ হাজার ডলার। কিন্তু আইফোন ছাড়া তো চলে না! তাই ঝুঁকি নিয়ে চুরিই করলেন তিনি। অবশ্য শেষ পর্যন্ত ধরা খেয়েছেন।
ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণাঞ্চলের ফুজিয়ান প্রদেশে। সেখানে অ্যাপল স্টোরে গিয়ে অ্যান্টি থেফ্ট কেবল চিবিয়ে আইফোন চুরি করেছেন এক নারী। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। কিউ নামের ওই নারীকে আইফোনের দোকান থেকে বের হওয়ার আধা ঘণ্টা পরই চুরি করা ফোনসহ গ্রেপ্তার করা হয়।
চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, তিনি আইফোন ১৪ প্লাস চুরি করেছিলেন। এটির বাজারমূল্য ৯৬০ ডলার।
ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কিউ স্মার্টফোন ডিসপ্লে স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে। কাউন্টারের ওপর ঝুঁকে একটি ফোনের ওপর ডান হাত রাখেন। কিছুক্ষণ ফোনটি পর্যবেক্ষণের পর তিনি নিরাপত্তা কেবলটিতে বেশ কয়েকবার কামড় দেন। এরপর ফোনটি ব্যাগে পুরিয়ে দোকান থেকে বের হয়ে যান।
ওই দোকানের ব্যবস্থাপক ওয়াং বলেন, ঘটনার সময় একটি অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু কর্মীরা সন্দেহজনক কিছু পায়নি।
পুলিশ কর্মকর্তা ঝ্যাং জিনহং বলেন, ‘কিউ বেশ সতর্কতার সঙ্গে কাজটি করেছেন। তিনি দোকানের অন্য ক্রেতাদের মতো ফোনের স্ক্রিন স্ক্রল করছিলেন। তিনি যাওয়ার পরপরই দোকানের কর্মচারীরা চিবানো তার ও স্ট্যান্ড থেকে ফোন উধাও হয়ে যাওয়া লক্ষ্য করেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়। সিকিউরিটি ক্যামেরার ফুটেজ চেক করে দেখা যায় প্রকৃত ঘটনা। পুলিশ কিউকে তাঁর বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করেছে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিউ পুলিশকে জানান, ফোন হারানোর পর একটি নতুন ফোন কেনার চিন্তা করছিলেন। কিন্তু নতুন ফোনের দাম দেখে মুষড়ে পড়েন। এরপরই চুরির সিদ্ধান্ত নেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিউ পুলিশ হেফাজতে থাকবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ দেখে অনেকে অবাক হয়েছেন। একজন বলেছেন, ‘তিনি কি জানেন না সবদিকে সিকিউরিটি ক্যামেরা আছে?’ আরেক ব্যবহারকারী মজা করে বলেছেন, ‘তাঁর দাঁত তো বেশ শক্ত!’

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
১ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
২ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৬ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৭ দিন আগে