
পরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গতকাল সোমবার এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। পুলিশের ধারণা, এই কঙ্কাল ১০ বছর আগে মারা যাওয়া আমির খানের। নমপল্লি এলাকায় অবস্থিত ওই বাড়ি মুনির খান নামের এক ব্যক্তির। বাড়ির ভেতর থেকে একটি পুরোনো নকিয়া মোবাইল ফোন এবং বাতিল করা পুরোনো মুদ্রা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মুনির খানের ১০ সন্তান। তাঁর তৃতীয় ছেলে আমির একাই ওই বাড়িতে থাকতেন, অন্যরা অন্যত্র সরে যান অনেক আগেই।
গতকাল সোমবার এক ভিডিওর সূত্রে বিষয়টি সামনে আসে। স্থানীয় এক বাসিন্দা ক্রিকেট বল আনতে ওই বাড়িতে ঢুকে ভিডিওটি ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, একজন মানুষের কঙ্কাল উপুড় হয়ে রান্নাঘরের মেঝেতে পড়ে আছে। আশপাশে বেশ কিছু রান্নার হাঁড়িপাতিল ও অন্যান্য সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।
এনডিটিভিকে স্থানীয় সহকারী পুলিশ কমিশনার (এসিপি) কিষান কুমার বলেন, মোবাইল ফোনটির ব্যাটারি তখন ডেড অবস্থায় ছিল। তবে ফোনটির সূত্রেই মনে করা হচ্ছে এটি আমির খানের দেহাবশেষ। ফোনটি মেরামতের পর দেখা যায়, ২০১৫ সালে ৮৪টি মিসড কল রয়েছে ফোন লগে।
কিষান কুমার বলেন, ‘ওই ব্যক্তি সম্ভবত অবিবাহিত, বয়স আনুমানিক ৫০, মানসিকভাবে অস্থিরও থাকতে পারেন। তিনি কয়েক বছর আগেই মারা গেছেন, এমনকি হাড়গুলোও ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছিল। আমরা কোনো রকম লড়াই বা রক্তপাতের চিহ্ন পাইনি। সম্ভবত স্বাভাবিক মৃত্যু হয়েছিল তার।’
পুলিশের এই এসিপি আরও বলেন, ‘তাঁর মৃত্যু ১০ বছর আগেই হয়ে থাকতে পারে। দেখা যাচ্ছে, তার কোনো ভাইবোন বা পরিচিত কেউ খোঁজ নেননি তাঁর।’ তিনি আরও জানান, ফোন ছাড়াও একটি বালিশের নিচ থেকে বাতিল পুরোনো টাকা উদ্ধার হয়েছে। এই নোটগুলো অবশ্য ২০১৬ সালের—‘নোটবন্দী বা ১০০০ রুপির নোট বাতিলের আইন’—আগেই তার মৃত্যু হয়েছিল বলে আমাদের অনুমান। আমির খানের ছোট ভাই শাদাব কঙ্কালের পাশে পাওয়া একটি আংটির এবং একটি শর্টসের মাধ্যমে মৃত ব্যক্তিকে শনাক্ত করেন বলে জানান এসিপি।
সোমবার অপরাধস্থলে তদন্ত ও আলামত সংগ্রহে বিশেষায়িত ‘ক্লুজ’ (CLUES) দলের সদস্যরা ওই বাড়ি পরিদর্শন করেন এবং নমুনা সংগ্রহ করেন। কঙ্কাল ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, যাতে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়।

প্রায় ৪৪ বছর আগে ১০ বছর বয়সী এক কিশোরীর লেখা একটি চিঠি পাওয়া গেছে যুক্তরাজ্যের এসেক্সের হকলিতে। বাড়ির সিঁড়ির ভেতরের একটি ফাঁকা জায়গায় লুকিয়ে রাখা ছিল চিঠিটি। সম্প্রতি বাড়ির সংস্কারকাজের সময় এটি উদ্ধার করেন এক নির্মাণকর্মী।
২ দিন আগে
ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
১০ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
১৪ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৫ দিন আগে