
বিয়ের পর দম্পতির জন্য মধুচন্দ্রিমা একটি স্মরণীয় অধ্যায়। অথচ এই মধুচন্দ্রিমাকে ঘিরেই বিচ্ছেদের পথে হাঁটছেন ভারতের এক দম্পতি। গোয়ায় মধুচন্দ্রিমার কথা বলে শেষ পর্যন্ত উত্তর প্রদেশের অযোধ্যা ও বারাণসীতে নিয়ে যাওয়ায় মধ্য প্রদেশের ভোপাল পারিবারিক আদালতে বিচ্ছেদ চেয়েছেন এক স্ত্রী।
আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় পারিবারিক আদালতে বিচ্ছেদ চেয়েছেন ওই নারী। গত ১৯ জানুয়ারি এ সংক্রান্ত আবেদন ভোপাল পারিবারিক আদালতে ওঠে। মধুচন্দ্রিমা থেকে ফেরার ১০ দিন পরই আদালতের দ্বারস্থ হন তিনি।
বিচ্ছেদ চেয়ে আদালতে করা ওই আবেদনে স্ত্রী দাবি করেন—তাঁর স্বামী আইটি সেক্টরে ভালো বেতনে চাকরি করেন। তিনি নিজেও ভালো উপার্জন করেন। অর্থাৎ তাঁদের আর্থিক কোনো অসচ্ছলতা নেই। অথচ মধুচন্দ্রিমার মাত্র একদিন আগে তাঁর স্বামী গোয়ার পরিবর্তে উত্তর প্রদেশের অযোধ্যা ও বারাণসীতে যাওয়ার কথা জানান।
স্ত্রী আরও বলেন, আর্থিক অসচ্ছলতা না থাকা সত্ত্বেও বাড়িয়ে বয়স্ক বাবা-মায়ের দেখভালের কথা বলে তাঁর স্বামী বিদেশে মধুচন্দ্রিমায় নিয়ে যেতে রাজি হননি। পরে ভারতের গোয়ায় মধুচন্দ্রিমার পরিকল্পনা হয়। অথচ গোয়ায় না নিয়ে, কোনো পরামর্শ ছাড়াই নেওয়া হয় অযোধ্যা ও বারাণসীতে। মূলত তাঁর মা রাম মন্দিরের উদ্বোধনের আগে শহরটি ঘুরে দেখতে চেয়েছিলেন বলেই এ সিদ্ধান্ত নেন স্বামী। তবুও ভ্রমণে আপত্তি করেননি স্ত্রী এবং কোনো তর্কবিতর্ক ছাড়াই ভ্রমণ শেষ করেন। তবে ফিরে এসে বিচ্ছেদ চান।
তিনি বলেন, তাঁর স্বামী স্ত্রীর চেয়ে পরিবারের সদস্যদের বেশি গুরুত্ব দেন। তবে স্বামী বলেন, ছোট একটি বিষয়কে অযথাই বড় করেছেন তাঁর স্ত্রী।
বর্তমানে এই দম্পতি ভোপাল পারিবারিক আদালতে কাউন্সেলিং নিচ্ছেন।

মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
৫ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
৭ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
৭ দিন আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৩ দিন আগে