সাফা কবির

টিভি নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সবার লক্ষ্য থাকে সিনেমায় অভিনয়। সাম্প্রতিক সময়ে ছোট পর্দার কয়েকজন অভিনেত্রী নাম লিখিয়েছেন সিনেমায়। নাটকে প্রমাণ করার পর বড় পর্দায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, তাসনিয়া ফারিণরা। এ মাসের শুরুতে প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন তানজিন তিশা।

গত বছরের শেষ দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনাম হন টিভি নাটকের অভিনেত্রী—তানজিন তিশা, মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন তাঁরা।

এক দশকের বেশি সময় ছোট পর্দায় অভিনয় করছেন সাফা কবির। সাম্প্রতিক সময়ে মনোযোগী হয়েছেন নিজেকে ভেঙে বিভিন্ন চরিত্রে উপস্থাপন করতে। এবার ভূত হয়ে ভয় দেখাতে আসছেন সাফা কবির। সিকদার ডায়মন্ডের ‘প্রতিধ্বনি’ নাটকে ভূতের চরিত্রে দেখা যাবে তাঁকে।