
পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি একতলা ভবনের নিচের মাটি সরে যাওয়ায় যেকোন মূহূর্তে পুকুরে ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। কয়েক বছর ধরে ভবনটির নিচের মাটি সরে যেতে থাকলেও এখন পর্যন্ত সংস্কার, অপসারণ কিংবা বিকল্প শ্রেণিকক্ষের ব্যবস্থা করা হয়নি।

পাবনার ফরিদপুর উপজেলার আল-মদিনা ল্যাব অ্যান্ড হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর ১১ জন রোগী যক্ষ্মায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। ভুক্তভোগীদের দাবি, একই হাসপাতালে অস্ত্রোপচারের পর তাঁদের ক্ষতস্থানে জটিলতা দেখা দেয়।

ফরিদপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের বয়স আনুমানিক ৫ থেকে ৬ মাস হবে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামের এক চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত ১টার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।