
নিরাপত্তার কারণে ইতিমধ্যে বাতিল হয়েছে পাকিস্তানি শিল্পী আলী আজমতের কনসার্ট। এবার শঙ্কা তৈরি হয়েছে পাকিস্তানের আরেক সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট নিয়ে। খবর ছড়িয়েছে, আগামী ১৩ ডিসেম্বর বসুন্ধরা মাঠে আতিফ আসলামের কনসার্ট আয়োজনের ঘোষণা দিলেও এখনো ভেন্যু কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি আয়োজকেরা। এরপরেই কনসার্ট বাতিলের গুঞ্জন ওঠে। তবে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ গতকাল নিশ্চিত করেছে, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে আতিফ আসলামের কনসার্ট।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ইভেন্ট যেন সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও নিরাপদে অনুষ্ঠিত হতে পারে, তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে নিয়মমাফিক কাজ করে যাচ্ছি। আমরা আত্মবিশ্বাসী যে সংশ্লিষ্ট সংস্থাগুলো তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগকে সর্বোচ্চ সহযোগিতা করবে।’
কনসার্ট আয়োজন নিশ্চিত করলেও এখনো ভেন্যুর নাম জানায়নি আয়োজকেরা। তাদের দাবি, নিরাপত্তার কারণে ভেন্যুর নাম এই মুহূর্তে প্রকাশ করা হচ্ছে না। তবে কনসার্টটি অনুষ্ঠিত হবে বসুন্ধরার ১০০ ফুট ও ৩০০ ফুট এলাকার মধ্যে অবস্থিত একটি আউটডোর কনসার্ট অ্যারেনায়। আয়োজকেরা বলেন, ‘ভেন্যু-সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দর্শক ও শিল্পীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ব্যবস্থা সাজানো হচ্ছে। আমরা আশাবাদী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় একটি সফল ও নিরাপদ কনসার্ট আয়োজিত হবে।’
প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালাইনস অব বাংলাদেশের মাধ্যমে আতিফ আসলামের এই কনসার্টের টিকিট বিক্রির একটি অংশ প্রদান করা হবে জুলাই আন্দোলনকারী ও তাঁদের পরিবারেক। চলোঘুড়ি ডটকম অনলাইন প্ল্যাটফর্মে চলছে টিকিট বিক্রি।
এই কনসার্ট ছাড়া ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শিরোনামের চ্যারিটি কনসার্টে পারফর্ম করার কথা আছে আতিফের। স্পিরিট অব জুলাই নামের প্ল্যাটফর্ম আয়োজিত চ্যারিটি কনসার্টটি থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে দেওয়া হবে। আগামী ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা এই কনসার্ট।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকা, ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা ও ফ্লপ সিনেমা নিয়ে করোনা-পরবর্তী সময়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন শাকিব খান। সেই সময়ে শাকিব খানকে নিয়ে ‘প্রিয়তমা’ বানিয়ে হইচই ফেলে দেন হিমেল আশরাফ। সিনেমার গল্প, শাকিবের অভিনয়, লুক নজর কাড়ে দর্শকের। ২০২৩ সালে প্রিয়তমা মুক্তির পর আর পেছনে তাকাতে হয়নি
১৩ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সালমান খানের জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায় কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন রাজস্থানের যোধপুরের কাছে কঙ্কানি গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। এ নিয়ে জেলেও যেতে হয়েছে তাঁকে।
১৪ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষার পর গত জানুয়ারিতে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তবে ঘোষিত তালিকায় আজীবন সম্মাননা ও সেরা চিত্রনাট্যসহ কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ প্রতিফলিত হয়নি—এমন অভিযোগ ওঠার পরই উদ্যোগ নেওয়া হয় পুনর্বিবেচনার।
১৫ ঘণ্টা আগে
ঈদ শেষে আবারও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ১ জুন থেকে এই কার্যক্রম শুরু হলেও এবার এর আওতার বাইরে থাকছে সিনেপ্লেক্স ও সিনেমা হলগুলো। ফলে শপিং মল বন্ধ হয়ে গেলেও সন্ধ্যার পর সব ধরনের প্রেক্ষাগৃহে সিনেমা দেখার সুযোগ
১৫ ঘণ্টা আগে