
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে-এর ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত নির্যাতন ও সাম্প্রদায়িক হামলার দাবিতে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান সরকারের সময়ে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ ও এক মাসে সহিংসতার নানা ঘটনার অভিযোগ তুলে ধরেন অর্পণা দাস। তিনি বলেন, দেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, মন্দির ভাঙচুর, লুটপাট ও সামাজিক নিপীড়নের ঘটনা বেড়েছে।

লাঠিসোঁটা হাতে একটি স্থাপনায় হামলা ও ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু ও তাদের মন্দিরে হামলার ঘটনা।

প্রধান উপদেষ্টার কথা ও কাজের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। তিনি (প্রধান উপদেষ্টা) বললেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে। কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে।’