শোকজ

রিসোর্টে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে, গ্রেপ্তারের পর সাময়িক অব্যাহতি
বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর তাঁকে এ অব্যাহতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্যাপন, চোখে স্প্রে ঢুকে গুরুতর অসুস্থ শিশু
বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে টাকা তুলে কেক ও পার্টি স্প্রে ক্রয় করে শ্রেণিকক্ষে কেক কেটে শিক্ষক দিবস উদ্যাপন করেন এক সহকারী শিক্ষক। এ সময় স্প্রে চোখে ঢুকে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সহকারী উপজেলা শিক্ষা কর

বরিশাল বিশ্ববিদ্যালয়: মেডিকেল সেন্টার বন্ধ রাখায় দপ্তরপ্রধানকে শোকজ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ রাখার অভিযোগে দপ্তরপ্রধান ডা. শাম্মী আক্তার নিপাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল, ডিজিএমসহ ৪ কর্মচারীকে শোকজ
মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ইস্যু করা ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল অবশেষে সংশোধন করা হয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। দ্রুত বিল সংশোধন করে ১ হাজার ৯৬৩ টাকার নতুন বিল গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া হয়।












