
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।

দেশে চলমান গ্যাস-সংকটের প্রভাবে চট্টগ্রামের কর্ণফুলী ও আনোয়ারা রুটে সিএনজিচালিত অটোরিকশা ও বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় চালকেরা আর সড়কে কমে গেছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ-মুলাদী ফেরিঘাট দিয়ে দৈনিক শত শত মানুষ ও যানবাহন আড়িয়াল খাঁ নদ পারাপার হয়। বাবুগঞ্জ, মুলাদী, হিজলা উপজেলা এবং মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বাসিন্দারা নৌপথে যাতায়াতের জন্য এই ফেরিঘাটের ওপর নির্ভরশীল। কিন্তু রাত ৮টা বাজলেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

সড়কে যানবাহনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এবং সংশ্লিষ্ট বিধিমালার আওতায় প্রদত্ত অর্থকে কেবল ‘অনুদান’ বা ‘আর্থিক সহায়তা’ হিসেবে নয়, বরং তাঁদের প্রাপ্য যথাযথ ক্ষতিপূরণ হিসেবে বিবেচনা করার এবং ক্ষতিপূরণের পরিমাণ বাস্তবসম্মত ও ক্ষয়ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে