মুন্সিগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ আহত ৯
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের চালকসহ ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।

মুন্সিগঞ্জে মাজারের ভেতরে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাত, পরে মৃত্যু
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে একটি মাজারের ভেতরে জাহিদ ব্যাপারী (৫০) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ভিটি হোগলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

শ্রীনগরে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজদিখানে পিতা-কন্যা হত্যা মামলায় সোহরাব ব্যাপারী ৩ দিনের রিমান্ডে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচ বছরের শিশু তোয়াবা ও তার বাবা গোলাপ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহরাব ব্যাপারীর (৬০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে সিরাজদিখান আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট










