বিমান হামলা

লেবাননের প্রখ্যাত পরিবেশবিদ মোনা খলিলকে হত্যা করল ইসরায়েল
লেবাননের দক্ষিণাঞ্চলীয় টায়ার শহরের কাছে গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত প্রখ্যাত সামুদ্রিক পরিবেশবিদ মোনা খলিল মারা গেছেন। গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সী এই পরিবেশবিদের মৃত্যু হয় বলে স্থানীয় গণমাধ্যম ও পরিবেশবাদী সংগঠনগুলো নিশ্চিত করেছে।

যুদ্ধবিরতি ভেঙে হামলা: লেবাননে আরও এক ইসরায়েলি সেনা নিহত
রক্তক্ষয়ী সংঘাতের পর লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও কাটছে না শঙ্কা। একদিকে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরছে হাজারো বাস্তুচ্যুত মানুষ, অন্যদিকে দক্ষিণ লেবাননে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত ও অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানি সেনার কাঁধে থাকা ক্ষেপণাস্ত্রেই থমকে যেতে পারে মার্কিন বিমান হামলা
ম্যানপ্যাড বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম মূলত ইনফ্রারেড বা তাপ সংবেদনশীল পদ্ধতিতে লক্ষ্যবস্তু শনাক্তকারী ক্ষেপণাস্ত্র, যা একজন সৈনিক অনায়াসেই বহন করতে পারে। এটি সস্তা এবং সহজে লুকিয়ে রাখা যায় ও পরিবহন করা যায়।

ইরান যুদ্ধে সেকেন্ডে ১০ হাজার ডলার খরচ করেছে যুক্তরাষ্ট্র
গত মঙ্গলবার যুদ্ধবিরতির আগপর্যন্ত ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের প্রতিদিন গড়ে খরচ হয়েছে প্রায় ৮৯০ মিলিয়ন ডলার। এই বিপুল অর্থের একটি বড় অংশ ব্যয় হয়েছে গোলাবারুদ, বিমান হামলা, নৌ সেনা মোতায়েন এবং গোয়েন্দা কার্যক্রমে।












