
ইয়েমেনের হুতি গোষ্ঠী নিশ্চিত করেছে, রাজধানী সানায় ইসরায়েলের বিমান হামলায় তাদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবী নিহত হয়েছেন। বৃহস্পতিবারের ওই হামলায় তিনি ও কয়েকজন মন্ত্রী প্রাণ হারান বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে হুতিরা।
হুতিদের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী আল-রাহাবী ও হুতি সরকারের কয়েকজন মন্ত্রী সানায় একটি কর্মশালায় অংশ নেওয়ার সময় ইসরায়েলের বিমান হামলার শিকার হন। তবে কতজন মন্ত্রী নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য তারা জানায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার সানায় একটি হুতি সন্ত্রাসীদের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
তবে হুতি প্রেসিডেন্সি বলছে, এ হামলায় সরকারের কাজ ব্যাহত হবে না। তারা আরও জানায়, ‘এই পথে চলতে, শহীদদের রক্ত হবে আমাদের শক্তি ও অনুপ্রেরণা।’ হুতিরা এর আগেও ঘোষণা দিয়েছে, ইসরায়েলের হামলা তাদের সামরিক অভিযান থামাতে পারবে না। বুধবার গোষ্ঠীটি দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে, যদিও ইসরায়েল জানায় তা আটকানো হয়েছিল।
সাম্প্রতিক সময়ে বারবার হুতিদের অবস্থানকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। কারণ হুতিরা ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল ও লোহিত সাগর ও এডেন উপসাগরে পশ্চিমা জাহাজে হামলা চালাচ্ছে।
এর আগে ২৪ আগস্ট ইসরায়েলের আরেক দফা হামলায় সানায় অন্তত ১০ জন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়েছিলেন বলে জানিয়েছিল স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। সেদিন ইসরায়েলি সেনাবাহিনী বলেছিল, তারা হুতি সামরিক ঘাঁটি ও প্রেসিডেনশিয়াল প্যালেসকে লক্ষ্যবস্তু করেছে।
আল জাজিরার বিশ্লেষক হামদাহ সালহুত জানিয়েছেন, ইসরায়েল স্পষ্ট করেছে যে, তারা হুতিদের সামরিক ও রাজনৈতিকভাবে ব্যবহৃত যেকোনো স্থাপনায় আঘাত করবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আগেই বলেন, শুধু ঘাঁটিতে হামলা যথেষ্ট নয়। হুতিদের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা দরকার। এর আগে হিজবুল্লাহ, হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের যেভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

তরুণদের বিক্ষোভে সরকারের দমন-পীড়নকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে নজিরবিহীন উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল মঙ্গলবার। দিনজুড়ে বিরোধী দলের ধর্না, নেতা-কর্মীদের আটক এবং সরকার-বিরোধী পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দিনের শেষে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্র সরকারের
৪ মিনিট আগে
প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভকে কেন্দ্র করে দলটি এবং লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি দাবি করেন, রাহুল
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও তীব্র হলে সেই পরিস্থিতির জন্য সামরিক অভিযান পরিকল্পনা করছে ইসরায়েল। তবে আপাতত দেশটি সংঘাতের বাইরে থাকছে এবং শিগগিরই যুদ্ধে সরাসরি যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তিন ইসরায়েলি সূত্র।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মিখাইলো দ্রাপাতিকে নিয়োগ দিয়েছেন। রাজধানী কিয়েভে টানা ছয় দিনের বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে
২ ঘণ্টা আগে