কয়েক দফা পেছানোর পর আজ দেশের ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’। দীপংকর দীপন পরিচালিত এ সিনেমাটিকে বলা হচ্ছে দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলার গল্প উঠে আসবে এতে। এই সিনেমায় লুমিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। দেশের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখে সে।
বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে নিশাত চরিত্রে। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন সুনেরাহ বিনতে কামাল। তাঁর চরিত্রের নাম প্রিয়ম। তিনি রোবট নিয়ে কাজ করেন। আরও আছেন এবিএম সুমন, মাশরুর রাব্বি ইনান প্রমুখ।
অন্তর্জাল নিয়ে নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘অন্তর্জাল হচ্ছে তরুণ প্রজন্মের সিনেমা। এই প্রথম আমাদের দেশে এ রকম গল্পের সিনেমা নির্মিত হয়েছে। আমি খুব আশাবাদী।’
সিয়াম আহমেদ বলেন, ‘ভবিষ্যতে যদি বাংলাদেশে কোনো সাইবার যুদ্ধ হয়, তখন কিন্তু মূল যোদ্ধা হবে নতুনেরা। আমাদের সিনেমাটি সেই যোদ্ধাদের উৎসাহিত করার জন্যই।’
সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত অন্তর্জাল প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস লিমিটেড ও স্পেলবাউন্ড লিও বার্নেট।একই দিনে দেশের বাইরেও মুক্তি পাচ্ছে অন্তর্জাল। একই দিনে যুক্তরাষ্ট্রের ১৪৩টি এবং কানাডার ৭টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫