বরগুনা
বরগুনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি উপকূলীয় জেলা, যা সমুদ্রঘেঁষা প্রাকৃতিক পরিবেশ, মৎস্যসম্পদ ও কৃষির জন্য পরিচিত। জেলার বিভিন্ন এলাকার স্থানীয় ঘটনা, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম, দুর্ঘটনা ও সমসাময়িক খবরের আপডেট নিয়মিত পাওয়া যাবে এই পেজে। এছাড়া আমতলী, বরগুনা সদর, বেতাগী, বামনা, পাথরঘাটা ও তালতলী উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদও এখানে প্রকাশিত হয়।

আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে। জেলেদের অভিযোগ, চাল দেওয়ার কথা বলে তাঁদের কাছ থেকে জনপ্রতি ৩০ টাকা করে নেওয়া হয়েছে।

আমতলীতে অগ্নিকাণ্ডে লাইব্রেরিসহ ২ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই
বরগুনার আমতলীতে জেলা পরিষদ মার্কেটে অগ্নিকাণ্ডে একটি লাইব্রেরিসহ দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া একটি প্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

নিষেধাজ্ঞা শেষে সাগরে জাল ফেলতেই আবহাওয়ার চোখরাঙানি
দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার মুখে পড়েছেন বরগুনার পাথরঘাটার জেলেরা। নিষেধাজ্ঞার পর প্রচুর ইলিশ পাওয়ার প্রত্যাশা থাকলেও আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে তাঁদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা।

ঝুঁকিপূর্ণ সেতুতে ভোগান্তি ৫০ হাজার মানুষের, গার্ডার সেতুর দাবি
বরগুনার আমতলীতে আমড়াগাছিয়া নদীর ওপর গার্ডার সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েক হাজার মানুষ। খেকুয়ারী বাজারসংলগ্ন লোহার সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও যান চলাচলের অনুপযোগী থাকায় ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ।












