
জার্মান পর্যটক ক্রিল ভান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ম্যাকবুক উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...

বগুড়া থেকে নাটোর হয়ে ভারতগামী ক্রিল ল্যান্ডার উইবার (২৪) নামের এক জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট দিয়েছেন এক যুবক। নাটোর রেলস্টেশন থেকে ব্যাগটি চুরির ঘটনা ঘটেছে। ক্রিলের ব্যাগে ছিল অ্যাপল ব্র্যান্ডের ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত ব্যবহারসামগ্রী।

কক্সবাজারে শহরে ভ্রমণে সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।