শিল্প ও বাণিজ্যের জন্য পরিচিত নারায়ণগঞ্জ জেলা, যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। স্থানীয় রাজনীতি, শিল্পকারখানা, উন্নয়ন কার্যক্রম, দুর্ঘটনা ও সমসাময়িক নানা ঘটনা নিয়ে এই টপিক পেজে নিয়মিত সংবাদ প্রকাশিত হয়। নারায়ণগঞ্জের —নারায়ণগঞ্জ সদর, সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ ও বন্দর উপজেলার খবরও পড়ুন এখানে।

নারায়ণগঞ্জ শহরে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ তুলে একটি মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মসজিদ থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন অস্ত্রগুলো দেখতে পেয়ে আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। শূন্য থেকে ৬ বছর বয়স পর্যন্ত সব শিশুকে হামের ভ্যাকসিন দেওয়া হবে। সব শিশুকে বাড়ি থেকে এনে হামের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে নেতা-কর্মীদের উদ্যোগ নিতে হবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দুজন সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকিয়া সরওয়ার লিমা।