
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে আলজেরিয়া। আবুধাবির একের পর এক ‘উসকানিমূলক ও শত্রুতামূলক’ পদক্ষেপ এবং বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও আচরণের পরিবর্তন না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়...

আয়ারল্যান্ডের কথিত সংঘবদ্ধ অপরাধচক্রের শীর্ষ নেতা ডেনিয়েল কিনাহানকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গুরুতর সংঘবদ্ধ অপরাধ, মাদক ও আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অভিযোগে আইরিশ আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে গত এপ্রিলে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

সৌদি আরবের জেদ্দায় দ্রুত আকাশের দিকে উঠছে বিশ্বের ভবিষ্যৎ সর্বোচ্চ ভবন ‘জেদ্দা টাওয়ার’। দীর্ঘদিনের নির্মাণ-জট কাটিয়ে টাওয়ারটি এখন দুবাইয়ের বুর্জ খলিফার অর্ধেক উচ্চতার সীমা পেরিয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালে নির্মাণ শেষ হলে ভবনটির উচ্চতা এক কিলোমিটারেরও বেশি হবে।

আজকের ঝলমলে স্কাইস্ক্রেপার, বিলাসবহুল জীবনযাত্রা আর আধুনিকতার প্রতীক দুবাই কিংবা সংযুক্ত আরব আমিরাতকে ভারত বা পাকিস্তানের প্রশাসনিক অংশ হিসেবে কল্পনা করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, মাত্র আট দশক আগেও দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভৌগোলিক রূপরেখা এমন ছিল না।