
রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পেছানো হয়েছে।

আবেদনে আরও বলা হয়, মামলা দায়েরের আগেই আসামি দেশত্যাগ করেছেন এবং মামলা প্রমাণে সহায়ক প্রমাণাদি ও আলামত নষ্ট করার চেষ্টা করছেন। তাই তাঁকে গ্রেপ্তার করা প্রয়োজন। কিন্তু তিনি বিদেশে অবস্থান করায় গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা একান্ত প্রয়োজন।

শপথ নেওয়ার আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছে বিএনপি। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন বলে এরই মধ্যে জানিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক তাঁর মা, ভাই ও বোনের প্লট বরাদ্দে অনৈতিক প্রভাব খাটিয়েছেন। প্লট পেতে তিনি বিদেশ থেকে শেখ হাসিনাকে বারবার ফোন দিয়ে প্ররোচিতও করেন। টিউলিপ সিদ্দিকের বোন আজমিনা সিদ্দিক ও তাঁর ভাই রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট বরাদ্দ-সংক্রান্ত...