
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ বুধবার রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই বিচার শুরু হয়। আসামি জয় পলাতক রয়েছেন আর কারাগারে থাকা পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১১ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘ইন্টারনেট বন্ধের যড়যন্ত্র ও সিদ্ধান্ত আসত সজীব ওয়াজেদ জয়ের নিকট থেকে। তিনি তাঁর মা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত নেন এবং তা জুনাইদ আহমেদ পলক বাস্তবায়ন করেন। ২০২৪ সালের ২৩ জুলাই সালমান এফ রহমানের সঙ্গে কথোপকথনে জুনাইদ আহমেদ পলক বলেন, ‘কতটুকু অঘটন ঘটতে পারে, সেটার একটা বার্তা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পরিষ্কারভাবে দেওয়া উচিত এবং সেটা কালকে অ্যাডভাইজার মহোদয়ের সাথে আলোচনা করছি, উনি তো সবগুলো টেকনোলজি সম্পর্কে একদম লেটেস্ট সবকিছু জানেন, তো সেটা জেনে উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমি কালকে রাতে রিকোয়েস্ট করেছিলাম, উনি কথা বলেছেন। তখন আমাকে বলছে যে—‘‘তুমি লিস্ট পাঠাও কোন কোনটা আপাতত তুমি চাচ্ছো ব্লক রেখে আমাদের পসিবলটা করার।’’ আমি লিস্ট পাঠিয়েছি, উনি ৮টা অ্যাপ্রুভ করে দিয়েছেন। এখন উনি বলেছেন—‘‘তুমি রেডি থাকো। তোমার পসিবল সবকিছু সক্ষমতা নিয়ে, যখন মা বলেন সিগন্যাল ইয়েস, তখন ওপেন, যখন বলবে নো, তখন ব্লক, এই বন্ধ।’’’
চিফ প্রসিকিউটর বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণে প্রতীয়মান হয় যে, আন্দোলন শুরু হওয়ার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আসামিদ্বয়সহ সরকারের শীর্ষ মহল অনলাইনে ও অফলাইনে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আন্দোলন দমনের নীলনকশা প্রণয়ন এবং বাস্তবায়ন করেন। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের, সরাসরি গুলি চালানোর, ‘শুট অ্যাট সাইট’ নির্দেশনার, ইন্টারনেট বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করা, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের এবং গ্রেপ্তার ও নির্যাতনের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার।

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
২ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
২ ঘণ্টা আগে
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভালো নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। নির্বাচনী মাঠের পরিবেশ ভালো আছে।
৩ ঘণ্টা আগে