
এসআই সুমন জানান, বাবা মায়ের বিচ্ছেদ, দুই ভাইয়ের একাকী বসবাস, কাজের বুয়ার রান্না খাওয়া —এসব বিষয় নিয়ে মাঝে মধ্যে দুই ভাইয়ের মধ্যে মনমানিল্য হতো। এর জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) ২৩ দিন পর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবাজারে সরকারি কর্মচারী হাসপাতাল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

ঢাকার কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল হাসান সরকার শুভ ছয় দিন ধরে নিখোঁজ। গত ২৮ এপ্রিল থানার ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ৬ দিনেও তাঁর সন্ধান না মেলায় পরিবারের সদস্য ও স্বজনেরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বাড়িতে আর্তনাদ করছেন স্ত্রী। আর ছেলের ফেরার অপেক্ষায় বৃদ্ধ বাবা।

রাজধানীর কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) নিখোঁজ হয়েছেন। তাঁর নাম রাকিবুল হাসান সরকার (৩২)। গত মঙ্গলবার বিকেল থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পরদিন বুধবার কালাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া এ বিষয়ে দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।