
চুয়াডাঙ্গা সদর উপজেলায় পাখিভ্যান ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফাহিম (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা মোছা. শিউলিসহ চারজন আহত হয়েছেন।

তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি উচ্চবিদ্যালয়ের সামনে এক বন্দুকধারীর চালানো গুলিতে অন্তত ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে মানিসা প্রদেশের তুরগুতলু জেলায় এ ঘটনা ঘটে। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে একই দিনে দুই দফায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে পৃথক দুটি ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাস সংলগ্ন ভিক্টোরিয়া পার্ক এলাকায় শুরু হওয়া এই পাল্টাপাল্টি ধাওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত গড়ায়।