
ভারতে মুসলমানদের সংবাদভিত্তিক জনপ্রিয় ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ বন্ধ করেছে মেটা। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ইনস্টাগ্রামে জনপ্রিয় মুসলিম পেজ ‘@Muslim’—এ ভারতী ব্যবহারকারীরা আর প্রবেশ করতে পারছেন না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা জানিয়েছে, আইন অনুযায়ী কনটেন্ট সীমিত করতে ভারত সরকারের অনুরোধে তারা এই পদক্ষেপ নিয়েছে। ৬৭ লাখ ফলোয়ারের এই পেজে ঢুকতে গেলে এখন ভারতের ব্যবহারকারীদের একটি বার্তা দেখাচ্ছে। তাতে লেখা, ‘এই অ্যাকাউন্টটি ভারতে দেখা যাচ্ছে না। কারণ, আমরা একটি আইনি অনুরোধ মেনে কনটেন্ট সীমিত করেছি।’
পেজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক আমির আল-খাতাহতবেহ জানিয়েছেন, ভারতের ফলোয়ারদের কাছ থেকে তিনি শত শত বার্তা ও ইমেইল পেয়েছেন। তারা কেউ পেজটি দেখতে পারছেন না। তিনি বলেন, ‘মেটা ভারত সরকারের অনুরোধে আমাদের অ্যাকাউন্টটি ব্লক করেছে। এটা নিছক সেন্সরশিপ।’
এই বিষয়ে এএফপি যোগাযোগ করলে মেটা কোনো মন্তব্য করেনি। তবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালা উল্লেখ করে বলেন, স্থানীয় আইন ভঙ্গ করে এমন কিছু থাকলে তা সরিয়ে নেওয়ার বা সীমিত করার নিয়ম তারা মেনে চলে।
এদিকে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানি অভিনেতা ও ক্রিকেটারদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও একই ধরনের সীমাবদ্ধতা আরোপ করেছে ভারত।
এদিকে, ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। এর আগে, গত সপ্তাহের শুরুতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে, ভারত সরকার হানিয়া আমির, মাহিরা খান এবং আলি জাফরের মতো বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে। তাঁদের অ্যাকাউন্টগুলোতে স্বয়ংক্রিয় বার্তা প্রদর্শিত হয়, যেখানে লেখা থাকে, ‘আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট ভারতে প্রদর্শনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্কুইরমি অ্যান্ড গ্রাবস’ নামে পরিচিত হান্না ও শেন বারকো দম্পতি। মূলত হান্নার স্বামী শেন একজন প্রতিবন্ধী হওয়ায় তাঁদের দাম্পত্য অনেকের কাছেই কৌতূহলের বিষয়। ব্যতিক্রমী এই দম্পতি এবার তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।
৮ ঘণ্টা আগে
ত্বক সুন্দর ও সতেজ রাখতে আমরা কত কিছুই না করি। কিছুদিন পরপর ট্রেন্ডস হয়ে দাঁড়ায় নতুন প্রসাধনী। আর রূপ সচেতনেরা সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেন। যাঁরা ট্রেন্ড অনুসরণ করেন না, তাঁরাও ত্বক আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন ব্যবহার করেন ফেসওয়াশ, স্ক্রাব, ময়শ্চারাইজার, ফরসা হওয়ার ক্রিম কিংবা নানাবিধ মেকআপ পণ্য।
১৪ ঘণ্টা আগে
পর্যাপ্ত রোদ, স্বাস্থ্যকর খাবার, চোখ জুড়ানো সবুজ প্রান্তর আর হাঁটাহাঁটির দারুণ সুযোগ। একটি আদর্শ ছুটির দিনে এর চেয়ে বেশি আর কী চাই? মন চাঙা করতে এবং দৈনন্দিন ব্যস্ততার মাঝে নিজেকে একটু নতুন শক্তি দিতে ঘুরে আসার সেরা গন্তব্য এখন পর্তুগালের রাজধানী লিসবন।
১৬ ঘণ্টা আগে
আজকাল ওজন কমানো বা ফিট থাকার কথা উঠলে সবাই একটি পরামর্শই দেন। বলবেন, ‘কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিন, আর বেশি বেশি প্রোটিন খান।’ ডিম, মুরগির মাংস, পনিরের পাশাপাশি প্রোটিন শেক বা প্রোটিন বারের কদর এখন আকাশচুম্বী। অনেকেই ভাবেন, এটি যত বেশি খাওয়া যায়, শরীর ততই ভালো থাকে। আসলেই কি তাই? অতিরিক্ত প্রোটিন
১৮ ঘণ্টা আগে